জলবন্দিদের জন্য আজ জলের গান

বিনোদন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৬, ০০:০৬আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ০০:০৬

জলের গানের সদস্যরা
ব্যান্ড জলের গানের গায়ক রাহুল আনন্দ আগেই জানিয়েছিলেন, বন্যার্তদের জন্য কনসার্টে গাইবেন তারা। আজ (বুধবার) এটি আয়োজন করা হচ্ছে।

সন্ধ্যা ৭টায় রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে গান শোনাবেন জলের গানের শিল্পীরা। শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করছে 'জলের গান ফ্যান ক্লাব'।

রাহুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কুড়িগ্রামসহ দেশের উত্তরাঞ্চলের মানুষরা বন্যায় ক্ষতিগ্রস্ত। তাদের ত্রাণ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। তারই অংশ হিসেবে কনসার্টে আমরা গাইব।’

ব্যান্ডটির ফ্যান ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, কনসার্টের টিকিটের মূল্য ৫০০ টাকা রাখা হয়েছে। টিকিট পাওয়া যাবে ঢাকা শহরের 'দেশাল'র সব আউটলেটে। এছাড়া মোবাইলে যোগাযোগ করা যাবে- ০১৭১২৯৬৯৩০৪ এই নম্বরে। একই নম্বরে বিকাশের মাধ্যমেও টিকিট সংগ্রহ করা যাবে।

/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প