খেয়ার ইপি ‘খেয়া’

বিনোদন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৬, ০০:০৬আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ০০:৫৬

খেয়া। শারীরিক অসুস্থতার কারণে লম্বা সময় গান থেকে দূরে ছিলেন খেয়া। এখন তিনি বেশ সুস্থ। নিয়মিত হয়েছেন গানে।
সেই সুবাদে এই কোরবানির ঈদে একটি অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন খেয়া। একক নয়, ইপি অথবা তিন গানের এক্সটেন্ডেড প্লে। সে যাই হোক, নতুন অ্যালবামই তো।
তাও সেটি তিন বছর বিরতি শেষে। যার নাম রেখেছেন নিজের নামেই; ‘খেয়া’। শিগগিরিই এটি প্রকাশ করছে লেজার ভিশন।
কেমন গান থাকছে এতে? খেয়া জানান, মূলত মেলোডি আর ফোকের মিশ্রণের ৩টি গান করেছি। দুটি একক একটি গানে সহশিল্পী হিসেবে আছেন কাজী শুভ।
বললেন, ‘চেষ্টা করেছি ভালো গান করার। কতটা পেরেছি সেটা শ্রোতারাই ভালো জবাব দিবেন।’
জিয়াউদ্দিন আলমের কথায় অ্যালবামটির সুর করেছেন রেজওয়ান শেখ, মেহতাজ ও জে কে মজলিস। সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু, জে কে মজলিস ও রেজওয়ান শেখ।
গানগুলোর শিরোনাম এমন- দূর আকাশে, রঙ এবং কুলহারা।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প