বলিউডে পা রাখছেন ব্রাভো!

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ আগস্ট ২০১৬, ২০:২৫আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ২০:৩৯

ডোয়াইন ব্রাভো।বলিউডের সিনেমায় অভিষেক ঘটতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ‘চ্যাম্পিয়ন’খ্যাত গায়ক ডোয়াইন ব্রাভোর।

তবে সেটা অভিনেতা হিসেবে নয়। অনুভব সিনহার নতুন ছবিতে ‘জাগের বম্ব’ শিরোনামের একটি গান গাইবেন তিনি। হিন্দি গান হওয়ায় ব্রাভোকে তাই কম সময়েই মোটামুটিভাবে কিছু হিন্দি শব্দ রপ্ত করতে হবে, এমনটাই জানালেন অনুভব।

‘জাগের বম্ব’ ছবির পরিচালক ও সহপ্রযোজক অনুভব সিনহা বলেন, ‘ছবির গল্পের সঙ্গে মিল রেখেই গানটি তৈরি হচ্ছে। আর গানটির জন্য ব্রাভোকেই আমার কাছে উপযুক্ত মনে হয়েছে। তাই তার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করি। তিনি সিনেমায় গান করতে সম্মত হয়েছেন।’

গানটিতে ব্রাভোর সঙ্গে কণ্ঠ দেবেন অঙ্কিত তিওয়ারি ও হারশি ম্যাড। সুর-সংগীত করছেন অঙ্কিত নিজেই।  কোনও একটি ক্লাবে গানটির দৃশ্যধারণ করা হবে। চিত্রায়ণের জন্য থাকবে রোমানিয়া থেকে নিয়ে আসা নৃত্যশিল্পী।

নাম ঠিক না হওয়া এই ছবিতে অভিনয় করবেন আদিত্য সিল, অসীম গুলাটি, নেহা শর্মাসহ অনেকে।

এর আগে ২০১১ সালে অনুভব সিনহার ‘রা-ওয়ান’ ছবিতে ‘ছাম্মাক ছাল্লো’ নামের আইটেম গানে গেয়েছিলেন মার্কিন গায়ক একন। ছবিটিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প