‘গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান...’- লিখেছেন তিনি। দ্রোহে ও প্রেমে, কোমলে-কঠোরে বাংলা সাহিত্য ও সংগীতে দিয়েছেন নতুন মাত্রা। সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী ১২ ভাদ্র। এ উপলক্ষে দেশের বেশিরভাগ টিভি পর্দায় আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানমালা। চ্যানেলগুলোর আয়োজন নিচে তুলে ধরা হলো-
চ্যানেল আই
আজ শুক্রবার (২৬ আগস্ট) বিকাল ৩টা ৫ মিনিটে প্রচার হবে ‘তবু আমারে দেবনা ভুলিতে’ শিরোনামের টেলিফিল্মটি। কাজী নজরুল ইসলামের গল্পে এর চিত্রনাট্য গীতালি হাসান ও পরিচালনায় সর্থীত রহমান। অভিনয়ে শাহেদ শরীফ খান, গোলাম ফরিদা ছন্দা, সর্থীত রহমান প্রমুখ।
বৈশাখী টিভি
‘গাহি সাম্যের’ অনুষ্ঠানটি আজ (২৬ আগস্ট) রাত ১১টায় সরাসরি সম্প্রচার করবে চ্যানেলটি। এতে গান পরিবেশন করবেন তানভীর আলম সজীব ও স্বরলিপি। কবিতা আবৃত্তি করবেন মাহিদুল ইসলাম। উপস্থাপনায় ড. সৌমিত্র শেখর। প্রযোজনায় আসিফ রহমান ও আলমগীর রাসেল।
বাংলাভিশন
‘আপনার চেয়ে আপন যে জন’। সরাসরি সম্প্রচার হবে বিশেষ এই সংগীতানুষ্ঠান। শনিবারের (২৭ আগস্ট) এ আয়োজনে সংগীত পরিবেশন করবেন তানভীর আলম সজীব ও প্রিয়াংকা গোপ।
শিমূল মুস্তাফা’র উপস্থাপনায় অনুষ্ঠানটি রাত ১১টা ২৫ মিনিটে শুরু হবে। এটি প্রযোজনা করবেন নাহিদ আহমেদ বিপ্লব।
ফেরদৌস আরার একক সংগীতানুষ্ঠান ‘না মিটিতে সাধ মোর’। শনিবার বিকাল ৫টা ২৫ মিনিটে এটি প্রচার হবে। এটিও প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিপ্লব।
মাছরাঙা
শনিবার সকাল ১০টা ২ মিনিটে প্রচার হবে কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে মুস্তাফা মনোয়ারের পাপেট শো ‘লিচু চোর’। সকাল ১০টা ৩০ মিনিটে থাকছে প্রামাণ্যচিত্র ‘নজরুলের মক্তবে’।
‘বাঁধনহারা’ অবলম্বনে নির্মিত টেলিফিল্ম ‘কুহু’ থাকছে দুপুর ১২টা ১৫ মিনিটে। নাহিদ আহমেদ পিয়ালের পরিচালনায় এতে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, শামস সুমন, দীপা খন্দকার, মাজনুন মিজান প্রমুখ।
ম্যাগাজিন অনুষ্ঠান ‘সঞ্চিতা’ প্রচার হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। এ অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকবে সংগীতশিল্পী কণা ও পুলক, নৃত্যশিল্পী সোহেল ও শখ এবং আবৃত্তিশিল্পী আহকামউল্লাহর পরিবেশনা।
রাত ১১টায় প্রচার হবে ‘আমারে দেবনা ভুলিতে’। জয়ন্ত চট্টোপাধ্যায়ের উপস্থাপনায় এ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন নজরুলসংগীতের দুই প্রজন্মের দুই গুণী শিল্পী সালাহউদ্দিন আহমেদ ও প্রিয়াঙ্কা গোপ। তাদের গানের সঙ্গে ধারা আবৃত্তি করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়।
রাত ১২টা ২ মিনিটে থাকছে বিরতিহীন নাটক ‘শিউলিমালা’। রেহমান খালিলের পরিচালনায় এতে অভিনয় করেছেন ভাবনা, সাঈদ বাবু প্রমুখ।
/এম/এমএম/



