নিজেকে দেখে নিজেই মুগ্ধ!

বিনোদন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৬, ১৭:২৯আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ১৩:৫১

নিজের ছবি দেখে নিজেই মুগ্ধ! দেয়ালে সাজানো নিজের ছবিটা দেখে নিজেই যেন নতুন করে মুগ্ধ হলেন। বেশ কিছুক্ষণ চেয়ে থাকলেন অপলক। তবে এ দেয়াল তার নিজের বাসা কিংবা কোনও ভক্তের ঘরের নয়। দেয়ালটি মাছরাঙা টিভির শুটিং সেটের।

সম্প্রতি ‘স্টার নাইট’ অনুষ্ঠানের সেই শুটিং সেটে ঢুকে এমন ঘটনাই ঘটলো দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের। অনুষ্ঠানটির অন্যতম কর্তা রুম্মান রশীদ খান জানান, জাহিদ হাসান সেদিন এমন করে দেয়ালে টাঙানো নিজের ছবিটির দিকে তাকিয়ে ছিলেন যেন বহুদিন পর নিজের মুখ দেখছেন!
মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠালগ্ন থেকে  প্রতি ঈদেই প্রচার হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ‘স্টার নাইট’। সেই ধারাবাহিকতায় এবারের আয়োজনের অতিথি হয়ে এসেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা জাহিদ হাসান। যিনি মঞ্চ, টিভি ও চলচ্চিত্র- তিন ক্ষেত্রেই সফলতা দেখিয়েছেন অভিনয় গুণে।
জনপ্রিয় এই টিভি অভিনেতা চলচ্চিত্র অভিনয়ের ৩০ বছর পূর্ণ করলেন এ বছর। ১৯৮৬ সালে বাংলাদেশ-পাকিস্তান-শ্রীলংকার যৌথ প্রযোজনায় নির্মিত ‘বলবান’ চলচ্চিত্রে কাজ করেছিলেন তিনি।
উপস্থাপিকা মারিয়া নূরের সঙ্গে গল্পচ্ছলে জাহিদ হাসান এবারের ‘স্টার নাইট’ অনুষ্ঠানে জানান, খুব শিগগিরই চিত্রনায়িকা ববি প্রযোজিত ‘বিজলী’ এবং তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। শুধু তাই নয়, সবকিছু ঠিক থাকলে চলচ্চিত্র পরিচালনায়ও আসবেন তিনি।
শুটিং শেষে অতিথি জাহিদ হাসানের সঙ্গে উপস্থাপক মারিয়া। ‘স্টার নাইট’-এর সেদিনের আড্ডায় জাহিদ হাসান তার নিজের লেখা কবিতার অংশ বিশেষ পড়ে শোনান। এছাড়া জাহিদ হাসানকে চমকে দিতে অনুষ্ঠানে হাজির হন তার পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা।
রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও অজয় পোদ্দারের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের ৩য় দিন, রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশনে।      
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প