মীরাক্কেল মুখ আবু হেনা রনির উপস্থাপনায় ঈদের বিশেষ আয়োজন হিসেবে থাকছে একটি স্ট্রিট শো। নাম তার ‘জাদুর শহর’।
ঢাকার বিভিন্ন স্থানে সম্প্রতি এর শুটিং শেষ হয়েছে। অনুষ্ঠানটির ধরন প্রসঙ্গে রনি জানান, ঢাকা শহরের বিচিত্র বিষয় উঠে আসবে এতে। এই শহরে আছে বিচিত্র রকমের মানুষ, নানা রকম পেশা। যেমন রাস্তায় গান শুনিয়ে পণ্য বিক্রি করা, জাদু দেখিয়ে আয় করা, পাখি দিয়ে ভাগ্য গণনা। আছে সোহরাওয়ারর্দী উদ্যানে রাতভর আড্ডা ও গানের আসর। এগুলোই তুলে আনা হয়েছে এই স্ট্রিট শোতে।
অনুষ্ঠানে আরও থাকছে- সাইক্লিং, মোটর সাইকেল রেস ও রাস্তার নাচ।
এস আলি সোহেলের প্রযোজনায় আবু হেনা রনির মজার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের চতুর্থ দিন বিকাল ৩টা ১০ মিনিটে বৈশাখি টেলিভিশনে।
/এমএম/



