‘সিমরান’ হতে যুক্তরাষ্ট্রে কঙ্গনা !

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ আগস্ট ২০১৬, ১৬:৪৮আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১৭:৫৮

কঙ্গনা রনৌত বলিউড চলচ্চিত্রের খোঁজ-খবর যারা রাখেন তাদের কাছে অজানা থাকার কথা নয়। বলিউড ইতিহাসের অন্যতম বাণিজ্যিকভাবে সফল ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ বা ‘ডিডিএলজি’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে সিমরান চরিত্রে অভিনয় করেছিলেন কাজল। ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে যে, ‘সিমরান’ নাম শুনলেই অনেকের মনে কাজলের মুখই ভেসে ওঠার কথা।
কিন্তু শিরোনামে সিমরান হচ্ছেন কঙ্গনা রনৌত দেখে অবাক হচ্ছেন? ‘ডিডিএলজির’ কি তাহলে রিমেক হচ্ছে আর তাতে সিমরান চরিত্রে কাজলের পরিবর্তে কঙ্গনা? নাহ, ব্যাপারটা ওরকম কিছু না। ঘটনা হলো, পরিচালক হানসাল মেহতা নতুন চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। আর তার নাম হচ্ছে ‘সিমরান’। যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা। শুটিংয়ের প্রস্তুতি নিতে কঙ্গনা ইতোমধ্যে উড়াল দিয়েছেন যুক্তরাষ্ট্রে।
এ ছবিতে কঙ্গনা প্রবাসী ভারতীয় গুজরাটি মেয়ের চরিত্রে অভিনয় করবেন। ফলে চরিত্রটিকে ঠিকমতো ফুটিয়ে তুলতে বেশ পরিশ্রম করছেন তিনি।
কঙ্গনার ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি এখন রেকি ও কর্মশালা করছেন হানসাল মেনতাল ও সিমরান টিমের সঙ্গে। এখন কঙ্গনা আটলান্টায় রয়েছেন, সেখানে তিনি হোটেলের কর্মীদের সঙ্গে কথা বলছেন। যাতে করে চরিত্রটি পুরোপুরি ফুটিয়ে তুলতে পারেন।

জানা গেছে, ‘কুইন’ অভিনেত্রী ২৪ আগস্ট যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেন। ১ সেপ্টেম্বর মুম্বাই ফেরার কথা রয়েছে তার। সেপ্টেম্বরের শেষ দিকে ছবিটির শুটিং শুরু হতে পারে।

বলিউডে কঙ্গনাই একমাত্র অভিনেত্রী যার ছবির সাফল্যের জন্য পুরুষ অভিনেতার খুব একটা গুরুত্ব থাকে না। তার অভিনয় দক্ষতার জন্য বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন ও সুপারস্টার আমির খানও কঙ্গনার ভক্ত হয়ে গেছেন। আগামীতে বলিউড কিং শাহরুখের বিপরীতের তার অভিনয় করার কথা রয়েছে। যদিও তিনি জানিয়েছেন, এটা নিয়ে আলোচনা এখনও একেবারে প্রাথমিক পর্যায়ে।

বলিউড পাড়ায় আলোচনা চলছে, সঞ্জয় লীলা বানসালির পরিবর্তী চলচ্চিত্রে জুটি বাঁধছেন শাহরুখ-কঙ্গনা। এ বিষয়ে কঙ্গনা বলেন, ‘সঞ্জয় স্যার শুধু ছবিটি নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে, শাহরুখ  ও আমাকে নিয়ে তিনি ছবি করতে চান। কিন্তু এটা একেবারে প্রাথমিক পর্যায়ের কথাবার্তা। বিষয়টা এমন নয় যে শাহরুখের সঙ্গে কাল বা কয়েক দিনের মধ্যেই আমি কাজ শুরু করেছি। তাই, এটা একেবারে প্রাথমিক কথাবার্তা।’
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প