দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পপি। আগামী ২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘পৌষ মাসের পিরিত’। এর ঠিক পরপরই এটি টেলিভিশনের পর্দায় দেখা যাবে।
ঈদের ষষ্ঠ দিন ওয়ার্ল্ড প্রিমিয়ার করবে চ্যানেল আই। ‘পৌষ মাসের পিরিত’ চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নারগিস আক্তার। ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন টনি ডায়েস ও পপি। এছাড়াও এতে অভিনয় করেছেন আহমেদ রুবেল, প্রিয়াঙ্কা, তরু মোস্তফা প্রমুখ। ছবিটি এদিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হবে।
দুই বাংলার বিখ্যাত ঔপন্যাসিক নরেন্দ্রনাথ মিত্রের ‘রস’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘পৌষ মাসের পিরিত’ ছবিটি। ছবির সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী।
এদিকে, ঈদ উপলক্ষে চ্যানেলটি ৬টি ছবির টিভি প্রিমিয়ার করবে।
ঈদের দিন: চলচ্চিত্র ‘মহুয়া সুন্দরী’। কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় রওশন আরা রোকসানা সরকার। অভিনয়ে আছেন পরীমনি, সুমিতা সাহা, সাদেক বাচ্চু, সুচরিতা, মামুনুর রশীদ, জয়রাজ প্রমুখ। প্রচার হবে ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে।
ঈদের দ্বিতীয় দিন: কৃষ্ণপক্ষ। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন। অভিনয়ে মাহিয়া মাহি, রিয়াজ, ফেরদৌস, তানিয়া আহমেদ। সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে এটি।
ঈদের তৃতীয় দিন: চলচ্চিত্র ‘শঙ্খচিল’। গৌতম ঘোষের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ, কুসুম সিকদার, আনুম রহমান খান, মামুনুর রশীদ। একই সময়ে থাকছে এটি।
ঈদের চতুর্থ দিন: ডাই হার্ড। হলিউডের আলোচিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জন ম্যাকটিয়েরনান। বাংলাদেশ প্রিমিয়ার হবে ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে।
ঈদের পঞ্চম দিন: মুসাফির। কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আশিকুর রহমান আশিক। অভিনয়ে আরিফিন শুভ, মারজান জেনিফা, মিশা সওদাগর, প্রসূন আজাদ, শিমুল খান, আফজাল শরীফ, টাইগার রবিসহ অনেকে। একই সময়ে এটিও দেখানো হবে।
/এম/



