বলিউডের খান সাহেবরা এখন সিক্স আর এইট প্যাক নিয়ে মাতামাতি করছেন।
তাবে ঢাকার প্রাণ, শাকিব খান বাদ যাবেন কেন? ঢালিউড কিং শাকিবও জানালেন, আর বেশি দিন বাকি নেই, শিগগিরই হয়তো তাকে সিক্স প্যাক অ্যাবস-এ দেখা যাবে! আর এটা তার নতুন কোনও একটা ছবিতেই।
শাকিব বলেন, ‘অবশ্যই দর্শকরা আমাকে এমন লুকে পাবেন। আগে অস্ট্রেলিয়া থেকে ফিরে আসি। তারপর প্রস্তুতি।’
শাকিব সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন। তার নতুন ছবি ‘অপারেশন অগ্নিপথ’-এর জন্য। ছবিটি পরিচালনা করছেন আশিকুর রহমান।
আজ (মঙ্গলবার) থেকে সেখানে শুটিং শুরু হচ্ছে। চলবে টানা ১৫ দিন। অস্ট্রেলিয়ায় কাজ শেষ হলে মালদ্বীপে শুটিং হবে ছবিটির।
তবে মালদ্বীপে যাওয়ার আগেই দেশে ফিরবেন শাকিব। কারণ দেশেই ঈদ করার ইচ্ছে এ তারকার।
এছাড়া আসছে ঈদে তার দুটি ছবি ‘বসগিরি’ ও ‘শুটার’ মুক্তি পাবে। ছবি দুটিতে তার নায়িকা নবাগত বুবলী।
/এমআই/এমএম/



