ওয়াইল্ডারের মৃত্যুতে তারকাদের শোক

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ আগস্ট ২০১৬, ১৪:৪৬আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৭:৫৭

জিম,জেনে ও শাহরুখ অভিনেতা-পরিচালক ও কমেডি কিংবদন্তি জেনে ওয়াল্ডার আর নেই। সোমবার মারা গেছেন খ্যাতিমান এ অভিনেতা।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছেন অনেকেই। হলিউড তো বটেই শ্রদ্ধা জানিয়েছেন বলিউডের শাহরুখ খান ও ঋষি কাপুরসহ অনেকে।
‘উইলি ওয়াঙ্কা অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি’-র জিন ওয়াইল্ডার আলজেইমার রোগে ৮৩ বছর বয়সে মারা যান। হলিউডের কমেডি ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় এই অভিনেতা অভিনয় করেছেন ‘দ্য প্রডিউসার’, ‘ব্ল্যাজিং স্যাডলস’ এবং ‘ইয়াং ফ্র্যাঙ্কেনস্টাইন’-এর মতো বিখ্যাত ছবিতেও। তবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন ‘উইলি ওয়াঙ্কা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে।
হলিউডের এ অভিনেতার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছেন বলিউডের শাহরুখ খান ও ঋষি কাপুর। শাহরুখ টুইটে লিখেছেন, শান্তিতে থাকো জিন ওয়াইল্ডার। আমার বেড়ে ওঠার অনুপ্রেরণা। আপনার ওয়াইল্ডার চোখের অভাব অনুভুত হবে।

ঋষি কাপুর লিখেছেন, শান্তিতে থাকো ওয়াইল্ডার। উইম্যান ইন রেড, উইলি ওয়াঙ্কা, ব্ল্যাজিং স্যাডলস, স্টিয়ার ক্রেজি, সিলভার স্ট্রিক... আপনি সত্যি আমাকে হাসিয়েছেন।

পিছিয়ে নেই পশ্চিমা তারকারাও। পরিচালক মেল ব্রুকস লিখেছেন, আমাদের সময়ের অন্যতম সেরা প্রতিভা ছিলেন জিন। তার বন্ধুত্ব ও ভালোবাসার যাদু দিয়ে তিনি প্রত্যেকটি ছবিই চমৎকার করে তুলতেন।

কৌতুক অভিনেতা জিম কেরি বলেছেন, ‘বিশ্বের সবচেয়ে মজার ও মিষ্টি স্বভাবের মানুষ ছিলেন জিন। যদি স্বর্গ থেকে থাকে তবে অবশ্যই তিনি গোল্ডেন টিকিট পেয়ে গেছেন।’

‘গ্ল্যাডিয়েটর’ তারকা রাসেল ক্রো বলেন, ‘আমি বন্ধুদের সঙ্গে সাতবার সিনেমা হলে বসে ‘ব্ল্যাজিং স্যাডল’ দেখেছি। জিন আপনার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। আপনার আত্মা শান্তি পাক’।

সূত্র: এনডিটিভি।

/এএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প