‘দাবাং-থ্রি’-এও সোনাক্ষী

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ আগস্ট ২০১৬, ০০:০০আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ১২:৫৩

সোনাক্ষী ‘দাবাং-২’তে বলিউডের ব্যবসাসফল ছবি 'দাবাং’ এর পরবর্তী কিস্তিতেও নায়িকা হিসেবে দেখা যাবে সোনাক্ষী সিনহাকে। তার সঙ্গে থাকবেন আরও এক নায়িকা। 

মূলত পরিচালক ও প্রযোজক আরবাজ খান ছবিটির তৃতীয় সিক্যুয়েলের ঘোষণা দেওয়ার পরই সিনেমার নায়িকা কে হবেন সেটা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়। তবে শেষ পর্যন্ত এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ জল্পনার আংশিক অবসান ঘটালেন পরিচালক নিজেই। তিনি জানান, নায়িকা চরিত্রে আরও একজন থাকার সম্ভাবনা আছে।

আরবাজ খান বলেন, ‘আগামী বছরের শেষ নাগাদ মুভিটির শ্যুটিং শুরু করতে পারবো বলে আশা করছি। ২০১৮ সালের ঈদে এটি মুক্তি পেতে পারে। ’

গুঞ্জন ছিলো, সোনাক্ষী সিনহার জায়গায় পরিণীতি চোপড়াকে নেওয়া হতে পারে।

‘দাবাং’-এর আগের দুই সিক্যুয়েলেও সালমান অভিনীত চুলবুল পান্ডের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন সোনাক্ষী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ সিনেমার প্রতি নিজের বিশেষ দুর্বলতার কথা জানান  এ বলিউড অভিনেত্রী।

সোনাক্ষী জানান, চরিত্র যত ছোটই হোক ‘দাবাং-থ্রি’-এ অভিনয়ের সুযোগ এলে তিনি তা গ্রহণ করবেন। কারণ, চুলবুল পান্ডের স্ত্রীর চরিত্র তাকে বলিউডে বিশেষ জায়গা করে দিয়েছিল। বলিউডে তার বর্তমান অবস্থান দাবাং-এর কারণেই।

/এমপি/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প