একটাই প্রশ্ন: বউ তুমি কার?

বিনোদন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৬, ১৯:২০আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৯:২৯

‘বউ তুমি কার’ নাটকের দৃশ্য। সাজানো নৌকা থেকে নতুন বউ নামলন, সঙ্গে বাদ্য-বাজনার দলও আছে, নেই শুধু বর! গ্রাম নাচিয়ে, বাদ্য-বাজনা বাজিয়ে নতুন বউ গ্রামের পথ ধরে যাচ্ছে আর মানুষ জানতে চাইবে না কার বউ?

অন্যদের মতো গ্রামের মনি আর মালাও ছুটে আসেন নতুন বউ দেখতে। গ্রামের কোনও ছেলে বিয়ে করতে গেছে এমন কথা তো শোনেনি তারা। তাহলে এই বউ কার বাড়ির বউ? এমন প্রশ্ন যখন সবার মনে তখনই বাধে বিপত্তি।
বউ বলছেন, তিনি নাকি যাচ্ছেন কাপ্তান মিয়ার বাড়িতে। তিনি নাকি কাপ্তান মিয়ার ছেলের বউ! এমন উত্তরে গ্রামের মানুষের মনে নতুন প্রশ্ন- এই মেয়ে কাপ্তান মিয়ার কোন ছেলের বউ, বড়টার না ছোটটার?
কাপ্তান মিয়ার দুই ছেলে- ননি আর মাখন। ননি মজে আছেন মনির প্রেমে আর মাখন মালার প্রেমে। দুজনের কেউ বিয়ে করতেই যায়নি, গ্রামেই আছেন, নতুন বউয়ের সঙ্গেও নৌকা থেকে নামেননি। তাহলে এই নতুন বউ কিভাবে কাপ্তান মিয়ার ছেলের বউ হয়?
আবার এমন প্রশ্নও মানুষের মনে, বিশেষ করে মনি আর মালার মনে দোল খায়- কাপ্তান মিয়ার কোনও ছেলে যদি বিয়েই না করবে তাহলে অযথা এই মেয়ে কেন বলবেন তিনি কাপ্তান মিয়ার ছেলের বউ? আরও অবাক করা ব্যাপার হচ্ছে, নতুন বউ আসার খবর শুনে কাপ্তান মিয়ার দুই ছেলে ননি আর মাখনও আকাশ থেকে পড়েন। অবাক হন কাপ্তান মিয়াও। কারণ তার কোনও ছেলেকে তো বিয়েই করাননি, তাহলে এই বউ আসলো কোত্থেকে?
এমন সব প্রশ্নকে ছাপিয়ে একটা প্রশ্নই বড় হয়ে সবার মনে বাজতে থাকে- বউ তুমি কার? ছোট-বড় এমন সব রহস্যময় প্রশ্নেরই উত্তর মিলবে ‘বউ তুমি কার’ নামের ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটকের মাধ্যমে।
জনপ্রিয় নির্মাতা সালাহ্উদ্দিন লাভলু  আরটিভির জন্য নির্মাণ করেছেন ধারাবাহিকটি। কাজী শাহীদুল ইসলামের রচনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- রাইসুল ইসলাম আসাদ, মীর সাব্বির, আখম হাসান, শর্মিমালা, শ্যামল মাওলা, শামিমা তুষ্টি, হিমি, লাবন্য লিজা প্রমুখ।
নাটকটি প্রচার হবে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত রাত ৮ টায় আরটিভিতে।
/এমএম/


সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প