বলিউড ছাড়ছেন প্রিয়াঙ্কা!

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ আগস্ট ২০১৬, ১৬:২৮আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ১৮:১৪

 

প্রিয়াঙ্কা।

হলিউডে ক্যারিয়ার শুরুর পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছেন!

প্রিয়াঙ্কা বর্তমানে মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি টিভি-র অনুষ্ঠান ‘কোয়ান্টিকো’র কাজে ব্যস্ত আছেন। আর এর ফাঁকেই টুইটারে নিয়মিত তার হাল-হকিকতের জানান দিচ্ছেন। শিগগিরই তার ‘বেওয়াচ’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। 

হলিউডে প্রিয়াঙ্কা ব্যস্ত সময় কাটাচ্ছেন। সেখানে কাজের ফাঁকে তিনি এক মাস ভারতে ছিলেন। কিন্তু সে সময়েও বলিউডের কোনও ছবি হাতে নেননি। এর ফলে স্বাভাবিকভাবেই গুঞ্জন উঠেছে, তিনি কি তাহলে যুক্তরাষ্ট্রেই চলে যাচ্ছেন!  

সম্প্রতি একটি ট্যাবলয়েড পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, তিনি হলিউডের ক্যারিয়ার পোক্ত করার জন্য আগামী পাঁচ বছরের জন্য লস অ্যাঞ্জেলেসে পাড়ি জমাচ্ছেন। তবে তা নির্ভর করছে ‘কুয়ান্টিকো ২’-এর দর্শকপ্রিয়তার ওপর। ওই প্রতিবেদনে আরও বলা হয়, তাকে বলিউডের ছবিতে অভিনয় করার প্রস্তাব দেওয়া হলেও, তিনি তা গ্রহণ করেননি। আর লস অ্যাঞ্জেলেসে তিনি একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। তাই থাকার জায়গার সমস্যাটাও তার নেই।  সব ঠিক থাকলে আগামী পাঁচ বছর সেখানেই থিতু হচ্ছেন তিনি। পত্রিকার ওই প্রতিবেদন থেকে এটুকু বোঝা যাচ্ছে, আগামী পাঁচ বছর বলিউডে থাকছেন না প্রিয়াঙ্কা!

তবে এসব গুঞ্জন ডালপালা মেলার আগেই প্রিয়াঙ্কা টুইটারে লিখেছেন, ‘এমন খবর দেখে আমি অবাক হয়েছি। আমি নিউ ইয়র্কে কোয়ান্টিকোর কাজ করছি। তবে আমার বাড়ি মুম্বাই।’

এরপর বিনোদন ওয়েবসাইট বলিউড লাইফ জানিয়েছে, প্রিয়াঙ্কা চলতি বছরের শেষ নাগাদ ভারতে তার নতুন ছবির ঘোষণা দেবেন। তার মারাঠি চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান নিয়েও তিনি বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এসএ/এম/

 

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প