ঈদে উড়বে আরফিন রুমির ‘পাখি’

বিনোদন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৪৯আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০১

আরফিন রুমি। আসন্ন ঈদ উৎসবে অন্তর্জাল আকাশে উড়বে আরফিন রুমির একমাত্র গান ‘পাখি’। এমনটাই জানালেন তিনি।
জনি হকের কথায় গানটি গাওয়ার পাশাপাশি সুর-সংগীতও পরিচালনা করেছেন রুমি।
চলতি সপ্তাহে অন্তর্জাল হয়ে বিভিন্ন ডিজিট্যাল সার্ভিস থেকে প্রকাশ করতে যাচ্ছে গানটির প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিক।
প্রযোজক আসিফ ইকবাল বলেন, ‘এ গানে নতুন এক রুমিকে পেয়েছি আমরা। গান তৈরিতে তিনি নিজেকে অনেক ভেঙেছেন। শ্রোতারাও গানটি শুনলে বুঝবেন আশা করি। ঈদের পরপর এ গানের ভিডিও তৈরি হবে।’
এদিকে রুমি জানান, এবারের ঈদে এটাই তার একমাত্র নতুন গান।
তিনি বলেন, “প্রতি ঈদে একাধিক গান করি। এবারও সুযোগ ছিলো। তবে গানচিলের সঙ্গে এটাই আমার প্রথম কাজ, তাই আমি চেয়েছি, ‘পাখি’টা বিশেষই থাকুক।”
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প