বলিউডে অভিনয়ের জোরে নিজের শক্ত অবস্থান গড়ে তোলা নওয়াজউদ্দিন সিদ্দিকি বলেছেন, বলিউড এমন এক জায়গা যেখানে বর্ণবাদের কোনও স্থান নেই।
সদ্য এক সাক্ষাৎকারে নওয়াজ বলেন, ‘আমি মনে করি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনও বর্ণবাদ নেই। এখানে কেবল প্রতিভা থাকা দরকার। যদি আপনার অভিনয় প্রতিভা থাকে, তাহলে সময় লাগলেও আপনি সেই সুযোগটা পাবেন। এমন একটি শিল্পের অংশ হতে পেরে, আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।’
নওয়াজউদ্দিনকে এসময়ের সবচেয়ে শক্তিশালী অভিনেতাদের একজন বলে মনে করা হচ্ছে। তবে তিনি জানিয়েছেন, এসব নিয়ে চিন্তা করার মতো সময় নেই তার হাতে।
তিনি বলেন, ‘নিষ্ঠা ও সততার সঙ্গে চরিত্রের মধ্যে ঢুকে যাওয়াটাই আমার কাজ। আমি কেবল নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতে পারি।’
‘কাহানি’, ‘ব্ল্যাক ফ্রাইডে’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’, ‘রমন রাঘব ২.০’-এর মতো ছবির জন্য তিনি ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জনে সক্ষম হন নওয়াজ।
এখন তিনি আসন্ন ছবি ‘ফ্রিকি আলী’-র প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবিটি নির্দেশনা দিয়েছেন সোহেল খান।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
/এসএ/এমএম/



