যুগ পেরিয়ে পান্থ কানাই

বিনোদন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৩৬

পান্থ কানাই। ২০০৩ সালের শেষদিকে সর্বশেষ একক অ্যালবাম ‘নৌকা জমিন নাটাই’ প্রকাশ করেছিলেন দরাজ কণ্ঠের পান্থ কানাই। তারপর আর কোনও অ্যালবাম নেই এই গায়কের। এক যুগেরও বেশি সময় পর আসছে ঈদে প্রকাশ পাচ্ছে তার তিন গানের অ্যালবাম ‘দেহখাঁচা’।

গানগুলোর শিরোনাম ‘দেহখাঁচা’, ‘দমে দমে’ এবং ‘রাত জোনাকী’। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর করেছেন রাজেশ ঘোষ। সংগীতায়োজনে চিরকুট ব্যান্ডের ইমন চৌধুরী।

ঈদকে সামনে রেখে সিএমভির ব্যানারে বাজারে আসবে অ্যালবামটি। এক্সক্লুসিভলি শোনা যাবে জিপি মিউজিকে।

অ্যালবামটির প্রসঙ্গে পান্থ কানাই বলেন, ‘রাজেশ, ইমন, জীবন- সবার কাজই আমার ভালো লাগে। এই প্রথম সবার সঙ্গে কাজ আমার। তারা আমার মনের মতো করে গানগুলো তৈরি করেছেন। গাইতে গিয়ে খুব ভালো লেগেছে। আমার ভক্ত-শ্রোতাদের গানগুলো শোনার আহ্বান জানাচ্ছি।’

রাজেশ বলেন, ‘এবারই প্রথম পান্থ কানাই এবং ইমনের সঙ্গে কাজ করলাম। জীবনের কথা, আমার সুরের সঙ্গে ইমনের মিউজিক এবং পান্থ কানাইয়ের কণ্ঠ মিলে ভালো একটা অ্যালবাম দাঁড়িয়েছে। তিনটি গানেই বৈচিত্র্য আছে। আমার বিশ্বাস গানগুলো শ্রোতারা খুব পছন্দ করবেন।’

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প