এবার হলিউড মিশন...

বিনোদন ডেস্ক
১০ মে ২০২৫, ১৩:২৬আপডেট : ১০ মে ২০২৫, ১৭:০৩

অভিনয়ে প্রশংসা, সোশ্যাল হ্যান্ডেলে বিতর্কের জন্ম আর নির্মাতা হিসেবে ফ্লপ হওয়া বলিউড কুইন এবার নেমেছেন হলিউড মিশনে।   

বলিউডে কঙ্গনা রনৌতের রয়েছে একটা আলাদা ইমেজ। বিশেষকরে তার অভিনয় দক্ষতা নিয়ে কারও কোন প্রশ্ন নেই। এবার তিনি অভিনয় করতে চলেছেন হলিউডের সিনেমায়!

‘ব্লেসড বি দ্য ইভিল’ নামের এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা। সেখানে আরও অভিনয় করবেন ‘টিন ওল্ফ’ অভিনেতা টাইলার পোসি এবং স্কারলেট রোজ স্ট্যালোন। কঙ্গনা রনৌত অর্থাৎ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীর ভৌতিক গল্পের সিনেমা দিয়ে হলিউডে অভিষেক হতে চলেছে।

এই সিনেমায় এক খ্রিস্টান দম্পতির গল্প বলা হয়েছে। এক ভয়াবহ গর্ভপাতের পর, একটি অন্ধকার,  পরিত্যক্ত খামারে চলে যায় তারা। যখন তারা তাদের জীবন নতুনভাবে শুরু করার চেষ্টা করে, তখন তারা তাদের ভালোবাসা এবং বিশ্বাসকে একটি অশুভ উপস্থিতির দ্বারা আক্রান্ত হতে দেখে।

প্রকল্পটি লায়ন্স মুভিজ এর ব্যানারে নির্মিত হবে। শুটিং হবে নিউইয়র্কে। এমনকি সিনেমার সার্বিক ব্যবস্থাপনাও হবে নিউইয়র্কে। কারণ, সম্প্রতি ঘোষিত ট্রাম্প শিল্প শুল্ক থেকে মুক্তি পেতেই প্রযোজকরা মার্কিন যুক্তরাষ্ট্রে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। কঙ্গনা রনৌত ‘ব্লেসড বি দ্য ইভিল’ পরিচালনা করবেন অনুরাগ রুদ্র। তিনি লায়ন্স মুভিজের সভাপতি এবং প্রতিষ্ঠাতা গাথা তিওয়ারির সাথে চিত্রনাট্যটি যৌথভাবে লিখেছেন।

এ কথা অনস্বীকার্য যে, কঙ্গনা রনৌত এই সিনেমায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন। কারণ, চারটি জাতীয় চলচ্চিত্র পুরষ্কার এবং চারটি ফিল্মফেয়ার পুরষ্কার ছাড়াও, তিনি একজন চলচ্চিত্র নির্মাতা এবং ভারতের লোকসভার সংসদ সদস্যও। কঙ্গনা রনৌত উল্লেখ্য, কঙ্গনাকে সর্বশেষ দেখা গেছে ‘এমার্জেন্সি’ সিনেমায় যেখানে তিনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। এই বছরের শুরুতে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। কঙ্গনা রনৌত সূত্র: এনডি টিভি

/সিবি/
সম্পর্কিত
পুরোনো মন্তব্য টেনে নাসিরুদ্দিনকে কঙ্গনার কটাক্ষ
পুরোনো মন্তব্য টেনে নাসিরুদ্দিনকে কঙ্গনার কটাক্ষ
কঙ্গনা কি হার মানলেন?
কঙ্গনা কি হার মানলেন?
‘আগুনে ঘি ঢালবেন না’: হৃতিককে কঙ্গনার বার্তা
‘আগুনে ঘি ঢালবেন না’: হৃতিককে কঙ্গনার বার্তা
ককরোচ জনতা পার্টির মুখপাত্রকে ‘অকর্মণ্য’ বললেন কঙ্গনা
ককরোচ জনতা পার্টির মুখপাত্রকে ‘অকর্মণ্য’ বললেন কঙ্গনা
বিনোদন বিভাগের সর্বশেষ
রুশ হামলার মধ্যেই ইউক্রেনের বক্সিং ক্লাবে অ্যাঞ্জেলিনা জোলি, জানতেন না মালিক
রুশ হামলার মধ্যেই ইউক্রেনের বক্সিং ক্লাবে অ্যাঞ্জেলিনা জোলি, জানতেন না মালিক
উত্তম কুমারের জন্মশতবর্ষে ভারত সরকারের বিশেষ উদ্যোগ, আসছে রুপার স্মারক মুদ্রা
উত্তম কুমারের জন্মশতবর্ষে ভারত সরকারের বিশেষ উদ্যোগ, আসছে রুপার স্মারক মুদ্রা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
ভারতে ঝড় তুলেছে যে চীনা রোমান্টিক সি-ড্রামা
ভারতে ঝড় তুলেছে যে চীনা রোমান্টিক সি-ড্রামা
অমিতাভের হটসিটে এবার জুয়াড়ি, কেবিসির অর্থে ঋণ শোধ করতে চান তিনি
অমিতাভের হটসিটে এবার জুয়াড়ি, কেবিসির অর্থে ঋণ শোধ করতে চান তিনি