কাটা-ছেঁড়া ছাড়াই পরীমনির ‘রক্ত’!

বিনোদন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩৫আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৪:২৮

রক্ত’তে পরীমনি। কোনও রকম কাটা-ছেঁড়া ছাড়াই সেন্সর ছাড়পত্র পেল পরীমনির আলোচিত ছবি ‘রক্ত’। এতদিন ছবিটি ঈদে মুক্তির বিষয়ে যথেষ্ট সন্দেহ থাকলেও সেটি কেটে গেছে এই ছাড়পত্র প্রাপ্তির খবরে।

‘রক্ত’র পরিচালক ওয়াজেদ আলীে আনকাট ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বাংলা ট্রিবিউনকে। তিনি জানান, বৃহস্পতিবার দুপুর নাগাদ সেন্সরবোর্ডের কাছ থেকে ছাড়পত্রটি হাতে পেয়েছেন তিনি।
এদিকে ছবির নায়িকা পরীমনি এখন কলকাতায় অবস্থান করছেন ‘রক্ত’র ডাবিংয়ের কাছে। জানা গেছে, পরীর ক্যারিয়ারে ‘রক্ত’ই প্রথম ছবি যেটি মুক্তি পেতে যাচ্ছে ঈদ উৎসবে।
যৌথভাবে ‘রক্ত’ ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ।

এতে পরী ছাড়াও অভিনয় করেছেন নবাগত নায়ক রোশান, আশিষ বিদ্যার্থী, অমিত হাসান, রাজা দত্ত, প্রসন, সুব্রত, বিপ্লব চট্টোপাধ্যায় প্রমুখ।
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প