ঈদে হাওয়া’য় ভাসাবেন ঐশী

বিনোদন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৪:২৪আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪৮

ঐশী। আসছে ঈদে সদ্য চিকিৎসা বিদ্যায় ভর্তি হওয়া সুকণ্ঠী ঐশী তার শ্রোতাদের গানে গানে হাওয়ায় ভাসানোর খবর জানিয়েছেন।
বলেছেন, গেল তিন বছরে দুটি এককসহ অনেক গানই করেছেন।
তবে এবারের আয়োজন সবকিছুকে ছাড়িয়ে যাবে। কারণ এই ঈদে সিএমভি’র ব্যানার থেকে প্রকাশ পাচ্ছে তার পূর্ণাঙ্গ মৌলিক ফোক গানের অ্যালবাম।
প্রদীপ সাহার কথায় ও নাজির মাহমুদের সুরে তৈরি এই অ্যালবামের নাম ‘হাওয়া’। গানগুলোর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু ও ইমন চৌধুরী।
শিরোনামগুলো এমন- কেন মন, ও বন্ধুরে, পিরিতের ফল, রূপালি আঁচল এবং তোমার একটু।
‘হাওয়া’ প্রসঙ্গে ঐশী বলেন, ‘এটি আমার ৩য় একক। এর প্রত্যেকটি গানই ইউনিক হয়েছে। আমার বিশ্বাস হাওয়া অ্যালবামটি হাওয়ার মতোই ভেসে ভেসে মানুষের কাছে পৌঁছাবেই। এবং প্রত্যেকটি গান শুনে সবাই হাওয়ায় ভেসে বেড়াবেন।’
সিএমভি সূত্র জানায়, শিগগিরই জিপি মিউজিক অ্যাপস-এ অ্যালবামটি ডিজিট্যালি মুক্তি পাচ্ছে।
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প