মমতাজের ‌অডিও ভিডিও চমক

বিনোদন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৭:১৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪১

‘লোকাল বাস’ গানে মমতাজ লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজকে এবার দেখা গেল একেবারেই ভিন্নভাবে; গান ও উপস্থাপনায়। ইউটিউবে প্রকাশ হয়েছে এ শিল্পীর নতুন গান ‘লোকাল বাস’। বেশ প্রশংসা আসছে গানটিকে ঘিরে।
তবে এর রেশ কাটতে না কাটতেই গানটির সংগীত পরিচালক প্রীতম হাসান ঘোষণা দিলেন নতুন গানের। এতেও কণ্ঠ দিয়েছেন মমতাজ। নতুন গানটির শিরোনাম ‘মায়ের কোলে’।
এর মাধ্যমে প্রথমবারের মতো মমতাজ  গেয়েছেন আধুনিক প্রযুক্তির ইডিএম ডাব স্টেপ গানে। গানটি লিখেছেন আসিফ ইকবাল। এটি প্রকাশ পাবে জিপি মিউজিক-এ।

এদিকে, লোকগানের কথার সঙ্গে হিপহপ ও র‌্যাপের মিশেলে বেশ আলোচিত হয়েছে ‘লোকাল বাস’। শুক্রবার রাতে ইউটিউবে প্রকাশের মাত্র একদিন না পেরুতেই এটি দেখা হয়েছে প্রায় ১ লাখের মতো। মমতাজের সঙ্গে গানটি গেয়েছেন প্রীতম হাসান ও সাফায়েত।
এর লিখেছেন গোলাম রাব্বানী ও লুৎফর হাসান। সুর করেছেন লুৎফর হাসান এবং প্রীতম হাসান। সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। গানের মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। আর ভিডিওটির মাধ্যমে প্রথমবারের মতো গানে মডেল হয়েছেন মডেল টয়া এবং সৌমিক আহমেদ।

‘লোকাল বাস’ দেখতে ক্লিক করুন:

/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প