প্রাচ্যনাটের মহড়া কক্ষে ‘রবি রঙ্গ’

বিনোদন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৩৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৪০

রবি রঙ্গ।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এর আগে কখনোই ইনহাউজ নাটক করেনি নাট্যদল প্রাচ্যনাট। এবার তারা আনছে রবীন্দ্রনাথের হাস্যকৌতুকনির্ভর প্রযোজনা  'রবি রঙ্গ'। কাল ৫ সেপ্টেম্বর প্রাচ্যনাটের মহড়া কক্ষে এটি মঞ্চায়িত হবে।
এর গল্প সম্পর্কে দলটি জানায়, চতুর্ভুজবাবু এম.এ. পাশ করে সঙ্গে একটি কাবুলি বিড়াল নিয়ে গ্রামে যায়। সে মনে করে যে তার এম. এ. পাশ নিয়ে গ্রামে হুলস্থুল পড়ে যাবে। কিন্তু সে গ্রামে ফিরে বিপরীত এক পরিস্থিতিতে পড়ে তার বিড়াল নিয়ে। এভাবেই নানা রঙ্গের তৈরি হয়।
নাটকটি নির্দেশনা দিয়েছেন মো. শওকত হোসেন সজিব। তিনি বলেন, ‌‌‘‘নিয়মিতই প্রাচ্যনাটে ইন-হাউজ নাট্যচর্চা হয়ে আসছে। তবে এর আগে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কাজ করা হয়নি। তাই তার হাস্যকৌতুক রচনা নিয়ে 'রবি রঙ্গ' এর উপস্থাপন।’’
নাটকটিতে অভিনয় করেছেন প্রদ্যুৎ কুমার ঘোষ, মো. আব্দুর রাহীম খান, সোহেল রানা, পারভীন পারু, আমব্রীন বরকত, কাকন, গোপী, প্রিয়ম, শাফাত, শাহীন ও জুঁই।
/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প