জয়-সন্ধি-নাউমির ‘যা ইচ্ছে তোমার’

বিনোদন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৪৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৯:১২

জয়-নাউমি-সন্ধি।এই ঈদে আজব রেকর্ডস-এর ব্যানারে প্রকাশ পেতে যাচ্ছে তিন গানের অ্যালবাম ‘যা ইচ্ছে তোমার’। নাবিদ সালেহিন নিলয়ের কথা, সুর ও সংগীতে বিশেষ এই অ্যালবামে গান গেয়েছেন জয় শাহরিয়ার, সন্ধি ও নাউমি।

এরমধ্যে জয়ের কণ্ঠে ‘ডায়েরি’, নাউমি ‘যা ইচ্ছে তোমার’ এবং সন্ধি গেয়েছেন ‘উড়ো চিঠি’ শিরোনামের গান।
অ্যালবাম প্রসঙ্গে গীতিকার-সুরকার নাবিদ সালেহীন নিলয় বলেন, ‘আমার ব্যান্ডের বাইরে নিজের লেখা-সুরে এটাই প্রথম অ্যালবাম। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’
সংগীতশিল্পী সন্ধি বলেন, ‘নতুনদের সঙ্গে কাজ করতে আমার সবসময় ভালো লাগে। নিলয়ের কাজ বেশ লেগেছে। আশা করি সবাই ওর কাজ ভালো ভাবেই গ্রহণ করবেন।’
আজব রেকর্ডস সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহে গানগুলো জিপি মিউজিকে এক্সক্লুসিভলি শোনা যাবে। তাছাড়া ইউটিউব, আই টিউনসসহ অন্যান্য প্লাটফর্মে ঈদের আগেই পাওয়া যাবে অ্যালবামটি।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প