‘সুলতান’ ছবিতে রেসলিং চ্যাম্পিয়ন হিসেবে দর্শকদের কাছ থেকে ব্যাপক ভালোবাসা পেয়েছেন বলিউড তারকা সালমান খান। এবার দর্শকদের জন্য আবারও রেসলিং রিংয়ে ফিরেছেন সালমান।
তবে এবার কোনও ছবিতে নয়, রিয়েলিটি শো বিগ বস-এর দশম কিস্তির নতুন প্রোমোতে রেসলিং রিংয়ে হাজির হয়েছেন তিনি।
বিগ বস-এর দ্বিতীয় এ প্রমোটি রবিবার (৪ সেপ্টেম্বর) এর নির্মাতারা প্রকাশ করেছেন। তারা জানান, এ শোয়ের প্রমোগুলোতে সালমানকে বিভিন্নভাবে হাজির করার পরিকল্পনা রয়েছে। প্রথম প্রমোতে তাকে মহাকাশচারী হিসেবে দেখা গিয়েছিল। এবার রেসলিংয়ের আখড়ায় পৌঁছে গেছেন তিনি।
অবশ্য রেসলিং রিংয়ে সালমানকে দেখা গেলেও এবার আর ‘সুলতান’র মতো ‘ধোবি পাছাড়’ স্টাইলে কুস্তি করতে দেখা যাচ্ছে না তাকে। তার বদলে রেসলিং রিংয়ের বাইরে খেলা উপভোগ করতে দেখা গেছে তাকে।
এদিকে, প্রথমবারের মতো সাধারণ মানুষদের জন্য দরজা খুলে দিচ্ছে বিগ বস। এখানে পুরস্কারের টাকা জেতার সেলিব্রেটিদের সঙ্গে লড়াই চালাবেন তারা।
আগামী ১৬ অক্টোবর থেকে বিগ বসের পরবর্তী কিস্তি শুরু হতে যাচ্ছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
/এফইউ/এম/



