‘জাদুকরের মুখোশে’ প্রীতম হাসান

বিনোদন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৫৩আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৯

প্রীতম হাসান। ছবি- সংগৃহীত। (2) ইউটিউবে এখন চলছে প্রীতম জাদু। মাত্রই প্রকাশ হয়েছে তার সংগীতে মমতাজের গান ‘লোকাল বাস’। যে বাস মাত্র তিন দিনেই চার লাখ হিটের দিকে ছুটছে।

আর গত ঈদে ‘আসো মামা হে’ নিয়ে এখনও প্রশংসিত এ গায়ক। এবার প্রীতম আসছেন তার নিজের একক অ্যালবাম ‘জাদুকর’ নিয়ে।
এটি তার মিনি অ্যালবাম। এতে গান থাকছে দুইটি। ‘জাদুকর’ ছাড়াও অপর গানের শিরোনাম ‘মুখোশ’।
‘জাদুকর’ গানটি লিখেছেন রাকিব হাসান রাহুল। সুর, সংগীত ও কণ্ঠ প্রীতম হাসানের।
আর ‘মুখোশ’ শিরোনামের গানটি কথা লিখেছেন প্রীতম ও রাহুল যৌথভাবে। এটির সুর-সংগীত ও গায়কি প্রীতমের।
প্রীতম জানালেন, গান দুটির কাজ শেষ হয়েছে। ‘জাদুকর’ গানটি গানচিল মিউজিকের ব্যানারে প্রকাশ পাচ্ছে জিপি মিউজিকে। আর ‘মুখোশ’ গানটি গানচিল মিউজিক প্রকাশ করছে রবি ইয়োন্ডার মিউজিকে।
এছাড়াও গানচিল রেডিও, গানচিল ফেসবুক পেজ, ওয়েবসাইট ও গানচিল ইউটিউব চ্যানেলে গানটির সব আপডেট থাকবে।
/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প