এবার মমতাজের ‌'চালক' চমক

বিনোদন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৫৫

মমতাজ বেগম। ‘লোকাল বাস’ নিয়ে গেল কয়েক সপ্তাহ বেশ আলোচনায় আছেন লোকসম্রাজ্ঞী মমতাজ বেগম। সেই আলোচনায় নতুন করে ভাগ বসাতে যাচ্ছে তারই নতুন আরেকটি গান।

এই ঈদের বিশেষ সিঙ্গেল হিসেবে প্রকাশ পাচ্ছে ‘চালক’ শিরোনামের গানটি। এটি লিখেছেন ওমর ফারুক বিশাল এবং সুর-সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। গানটি প্রযোজনা প্রতিষ্ঠান আজব রেকর্ডস থেকে প্রকাশ হচ্ছে দুই এক দিনের মধ্যে।
মমতাজের সদ্য আলোচিত ‘লোকার বাস’ গানটি নাগরিক পরিবহন বিড়ম্বনার উদাহরণ টেনে একটি দুষ্টু প্রেমের গান। অন্যদিকে কাছাকাছি শিরোনামের ‘চালক’ গানটির প্রেক্ষাপট পুরো ভিন্ন। এখানে ‘চালক’ বলতে সৃষ্টিকর্তাকেই বোঝানো হয়েছে বলে জানান মমতাজ।  
মমতাজ বলেন, ‌‌'গানটির কথা, সুর ও সংগীত মিলিয়ে দারুণ একটা কাজ হয়েছে। তাই বেশ দরদের সঙ্গে গেয়েছি। সৃষ্টিকর্তা ও দেহতত্ত্বের সমন্বয়ে গানটির কথা। রিদমিক এই গানটি  নিয়ে আমি খুব আশাবাদি। আশা করছি, শ্রোতাদের ঈদ আনন্দে ভিন্ন মাত্রা যোগ করবে।'
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প