হৃত্বিকের ফেসবুক হ্যাকড!

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪১আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫৭

হ্যাকার হৃত্বিক!চলতি বছরটা এমনিতেই কঠিন যাচ্ছে বলিউড অভিনেতা হৃত্বিক রোশনের। কঙ্গনা রানাউতের সঙ্গে সম্পর্ক ভাঙনের পর আদালত-মামলা পর্যন্ত গড়ায়।
আর বছরের শুরুতেই স্ত্রী সুজানার সঙ্গে বিবাহ বিচ্ছেদ। বক্স অফিসেও ছিল না উল্লেখযোগ্য সাফল্য। আর এবার তাকে পড়তে হলো হ্যাকারদের কবলে! কয়েকজন হ্যাকার তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে।
হ্যাকাররা তার অ্যাকাউন্টে প্রবেশ করে কয়েক মিনিট ফেসবুকে লাইভ সম্প্রচার করে। এছাড়া হ্যাকার হৃত্বিকের ছবিও পরিবর্তন করে ফেলে। অবশ্য লাইভ ভিডিওটি কিছুক্ষণ পরেই মুছে ফেলা হয়।
হ্যাকড হলেও বেশিক্ষণ তা ধরে রাখতে পারেনি হ্যাকাররা। অল্প সময় পর হৃত্বিক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ উদ্ধার করেন। ফেসবুকে এক পোস্টে তিনি লিখেন, একজন আমার ফেসবুক পেজ হ্যাক করেছিল। পেজটি উদ্ধার করা হয়েছে এবং পেজ আবারও আমার।
স্ট্যাটাসটির শেষে নিজের নাম লিখে দিয়েছেন তিনি।
এর আগে অবশ্য কিছুক্ষণের জন্য ফেসবুক অ্যাকাউন্টটি ডি-অ্যাক্টিভেট করতে হয়েছিল হৃত্বিককে। সবকিছু ঠিক হওয়ার পর পুনরায় তা চালু করেন এবং নিজের ছবিও পরিবর্তন করেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এএ/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প