দেখুন ইমরান-পলকের এক ঝলক

বিনোদন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৬, ১২:২৬আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৫৭

ভিডিওতে ইমরান ও মডেল সায়রা। এবারই প্রথম একসঙ্গে গাইলেন ভারত-বাংলাদেশের দুই জনপ্রিয় শিল্পী পলক মুচ্ছাল ও ইমরান। তাও আবার একটি গান নয়, পুরো অ্যালবামই হচ্ছে দু’জনকে নিয়ে। যার সব গান লিখেছেন গীতিকবি জুলফিকার রাসেল।
বলিউডের ‘আশিকি-টু’ ছবির ‘চাহু ম্যায় ইয়া না’ এবং ‘মেরি আশিকি’, ‘খামোশিয়া’ ছবির ‘বাতে ইয়ে কাভি না’, ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির শিরোনাম গানসহ এমন অনেক জনপ্রিয় গানের গায়িকা পলক মুচ্ছাল।
ইমরানের সুর-সংগীতে এবারই প্রথম তিনি গাইলেন বাংলাদেশের গান। নাম চূড়ান্ত না হওয়া এই অ্যালবামে গান থাকছে ছয়টি। এরমধ্যে পলক ও ইমরানের দুটি দ্বৈত। আর ঈদের বিশেষ উপহার হিসেবে মুক্তি পাচ্ছে একটি গানের ভিডিও।
‘সবাই চলে যাবে’ শিরোনামের এই গানটির ট্রেলার প্রকাশ পেয়েছে বুধবার রাতে। প্রেক্ষাগৃহের নির্মাণে যার পূর্ণাঙ্গ ভিডিও সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে শুক্রবার। এমনটাই জানালেন ইমরান।
তিনি বলেন, ‘আমি খুবই এক্সাইটেড পলকের সঙ্গে পুরো প্রজেক্টটি নিয়ে। এরমধ্যে এই ঈদে আমার ভক্তদের জন্য বিশেষ উপহার হিসেবে দিচ্ছি গল্পনির্ভর নতুন ভিডিওটি। শুক্রবার এটি প্রকাশ পাচ্ছে। অন্যদের মতো আমিও অপেক্ষায় আছি পুরো ভিডিওর জন্য। তবে গানটির ট্রেলার ইউটিউব-ফেসবুকে প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছি।’
গানটির ট্রেলার দেখুন:

সদ্য শুটিং শেষ হওয়া ‘সবাই চলে যাবে’ শিরোনামের গানটিতে মডেল হিসেবে ইমরানের সঙ্গে আছেন সায়রা আক্তার জাহান।
ভিডিও প্রসঙ্গে ইমরান জানান, গানটির কথার মধ্যেই একটা চিত্রকল্প আছে। সেই ইমোশনাল গল্পটাই ভিডিওতে তুলে ধরা হয়েছে।
আরও জানান, গীতিকবি জুলফিকার রাসেলের তত্ত্বাবধানে ​গত ১১ আগস্ট মুম্বাইয়ে গীত অডিও ক্র্যাফটে পলকের কণ্ঠধারণের কাজ সম্পন্ন হয়।
অ্যালবামটি সাউন্ডটেকের ব্যানারে মুক্তি পাচ্ছে আসছে ঈদে।

/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প