ঢাকায় স্টেটহ্যাম ও ড্রাগন একসঙ্গে!

বিনোদন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৫:০৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৩২

মেকানিক- রিজারেকশান ও পেটস ড্রাগন
একদিকে জেসন স্টেটহ্যাম, অন্যদিকে ড্রাগন; মূলত নতুন দুটি ছবির আকর্ষণ এগুলো। আর ছবি দুটি হলো- ‘মেকানিক: রিজারেকশান’ ও ‘পেটস ড্রাগন’। শুক্রবার (৯ সেপ্টেম্বর) ছবি দুটি মুক্তি পাচ্ছে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে।

জনপ্রিয় হলিউড তারকা জেসন স্টেটহ্যামের এবারের ছবির নাম ‘মেকানিক: রিজারেকশান’।
ডেনিস গানসেল পরিচালিত এ ছবিতে জেসন স্টেটহ্যামের সঙ্গী হয়েছেন নায়িকা জেসিকা আলবা। আরও রয়েছেন টমি লি জোন্স, নাটালি বার্ন, মাইকেল ইয়োহ, স্যাম হ্যাজেলডাইন প্রমুখ।
মেকানিক সিরিজের তৃতীয় ছবি ‘মেকানিক: রিজারেকশান’। প্রথম ছবি ‘দ্য মেকানিক’ মুক্তি পেয়েছিল ১৯৭২ সালে। ২০১১ সালে ছবিটি রিমেক করা হয়। পাঁচ বছর পর নতুন সিক্যুয়েল দর্শকদের সামনে আসছে জেসন স্টেটহ্যামের হাত ধরে।

একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে অ্যাডভেঞ্চার চলচ্চিত্র ‘পেটস ড্রাগন’। যেখানে দেখা যাবে ড্রাগনের সঙ্গে মানুষের বন্ধুত্বের রোমাঞ্চকর দৃশ্য। ওয়াল্ট ডিজনি পিকচার্সের এ ছবির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ডেভিড লোয়েরি। এতে অভিনয় করেছেন ব্রাইস ডালাস হাওয়ার্ড, রবার্ট রেডফোর্ড, ওয়েস বেন্টলি, কার্ল আরবান, ওনা লরেন্স, ওকস ফেগলি প্রমুখ।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প