বলিউড তারকা আমির খানের পরবর্তী ছবি ‘সিক্রেট সুপারস্টার’-এ অভিনয় করতে যাচ্ছেন ভারতের কণ্ঠশিল্পী মোনালি ঠাকুর।
এরইমধ্যে ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধও হয়েছেন তিনি। সংশ্লিষ্ট ফিল্ম ইউনিট সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস খবরটি নিশ্চিত করেছে।
তাহলে মিস্টার পারফেক্টশনিস্ট আমির খানের চমকটা কী! ছবিতে আমির থাকছেন গায়কের ভূমিকায়! তারচেয়েও চমক থাকবে নাকি তার লুকে। ভিন্ন এক চেহারায় হাজির হবেন তিনি। এতে তার গোঁফ ও চুলের সাজে ভিন্নতা থাকবে।
১৫ বছর বয়সী এক কিশোরীর সংগীতশিল্পী হয়ে ওঠার বাসনা নিয়ে ‘সিক্রেট সুপারস্টার’ ছবির কাহিনি গড়ে উঠেছে।
‘দঙ্গল’ ছবিতে আমিরের মেয়ের চরিত্রে যে তিনজন অভিনয় করেছেন,তাদের মধ্যে ছোটজনই এ ছবির মূল চরিত্র।
অবশ্য এর আগে এক সংগীত অনুষ্ঠানে মোনালির কাছে ‘সিক্রেট সুপারস্টার’-এর ব্যাপারে জানতে চেয়ে উত্তর পাওয়া যায়নি। মোনালি তখন বিষয়টি ‘সিক্রেট’ রেখে দ্রুত জবাব দিয়েছিলেন, ‘নো কমেন্টস’।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
/এফইউ/এম/



