আজ থেকে আফজাল-কোনালের ‘বকা খেয়ে বগুড়ায়’

বিনোদন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৬, ০০:০২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৬, ০০:১৪

নাটকের দৃশ্যে আফজাল ও কোনাল। শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাাগরের ‘ছোটকাকু’ সিরিজের ৮ পর্বের ধারাবাহিকটি চ্যানেল আইতে প্রচার শুরু হচ্ছে আজ ১২ সেপ্টেম্বর থেকে। চলবে ঈদুল আজহার সপ্তম দিন পর্যন্ত। প্রচার হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।

এ নাটকটি পরিচালনার পাশাপাশি আফজাল হোসেন ‘ছোটকাকু’ চরিত্রে অভিনয়ও করেছেন। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন কন্ঠশিল্পী কোনাল। এতে আরও অভিনয়ে করেছেন অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল, আফজাল হোসেন প্রমুখ।

গল্পে দেখা যাবে, বিখ্যাত প্রাণিবিজ্ঞানী খোরশেদ আলম। মাস তিনেক আগে বগুড়ায় বিরল প্রজাতির বিষাক্ত মাছ নিয়ে গবেষণা করতে গিয়ে এই বিষাক্ত মাছের বিষেই মৃত্যুবরণ করেছেন। শরিফ সিঙ্গাপুরি সকাল থেকে কয়েকবার ফোন করেছেন ছোটকাকু-কে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং বলে। সন্ধ্যায় ছোটকাকু প্রায় দুই ঘণ্টা মিটিং করেছেন আবদুল খালেক তরফদার ও ইমান আলীর সঙ্গে।
ছোটকাকু অনেক কিছু জানার চেষ্টা করছিলেন বিজ্ঞানী খোরশেদ আলমের মৃত্যুর পর থেকেই। ছোটকাকু বিজ্ঞানী খোরশেদ আলমের মৃত্যুটাকে সহজে মেনে নিতে পারছিলেন না। তার বরাবরই মনে হচ্ছিল, এই মৃত্যুটা স্বাভাবিক নয়, যে কারণে এই কেসটা নিয়ে গত কয়েক মাস ধরে তিনি বগুড়ার পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে যাচ্ছিলেন।
নাটকের একটি দৃশ্য। /এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প