‘আমি কখনওই অভিনেত্রী হতে চাইনি’

বিনোদন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৫

চম্পা। চলচ্চিত্র ক্যরিয়ারের ৩০ বছর পূর্ণ হলো চিত্রাভিনেত্রী চম্পার। ১৯৮৬ সালে প্রয়াত শিবলী সাদিকের ‘তিন কন্যা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। যদিও তার আগে ১৯৮১ সালে ছোট পর্দায় প্রয়াত আব্দুল্লাহ আল মামুনের ‘ডুব সাঁতার’ নাটকের মাধ্যমে অভিনয় অঙ্গনে প্রথম পা রাখেন তিনি।
এই গুণী অভিনয়শিল্পী এবার এসেছেন মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজন ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে। অনুষ্ঠানে চম্পা তার ব্যক্তিজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘আমি কখনওই অভিনেত্রী হতে চাইনি। হতে চেয়েছিলাম দেশের শীর্ষস্থানীয় মডেল।’ বিবি রাসেলকে দেখেই ছোটবেলায় মডেল হবার অনুপ্রেরণা পেয়েছিলেন তিনি।
ছোটবেলার স্মৃতি স্মরণ করতে গিয়ে চম্পা হারিয়ে যান অতীতে। একবার তিনি পানিতে পড়ে মরতে বসেছিলেন। বোন ববিতা তাকে উদ্ধার করেছিলেন। বর্তমান সময়ের কথা স্মরণ করতে গিয়ে চম্পা জানান, রান্না করতে তিনি ভালোবাসেন। সেই সঙ্গে কাঁচাবাজারও নিজে করার চেষ্টা করেন। গল্পচ্ছলেই জানা যায়, এ সময়ের চিত্রনায়িকা পরীমণির চলচ্চিত্রে আসার পেছনেও চম্পার ভূমিকা ছিল সবচাইতে বেশি।
‘রাঙা সকাল’-এর এই বিশেষ পর্বটি প্রচার হবে আগামী ১৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ঈদের ৩য় দিন, সকাল ৭টা থেকে ৯টায়, মাছরাঙা টেলিভিশনে। রুম্মান রশীদ খান ও জিয়নের উপস্থানায় ‘রাঙা সকাল’ প্রযোজনা করেছেন রকিবুল আলম ও জোবায়ের ইকবাল।   
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক