ঈদ বিশেষ

ফারিয়ার ঈদ গোয়া সমুদ্র সৈকতে

বিনোদন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৬, ১৬:১৭

নুসরাত ফারিয়া। ছবি: সাজ্জাদ হোসেন। আজ রবিবার সকালের একটি ফ্লাইটে ভারতের গোয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন নুসরাত ফারিয়া। যাওয়ার আগে বলেছেন, এবারের ঈদ হবে সেখানে।
ফারিয়ার ভারত সফর মানেই শুটিং-ডাবিং! না, এবার আর তেমন কিছু নয়। বরং এবারের সফর একান্তই পারিবারিক। যেখানে লাইট-ক্যামেরা-অ্যাকশনের কোনও বালাই থাকছে না।
ফরিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসলে টানা শুটিং করে পরিবারকে সময় দিতে পারিনি শেষ দুই বছর। ছুটি মিলছে না কিছুতেই। এরমধ্যে শুটিং করতে গিয়ে অসুস্থও হয়েছি। সব মিলিয়ে এবারের ঈদের ছুটিটা পরিবারের সদস্যদের নিয়ে একান্তে কাটাতে চাই। যেখানে শুটিং-মিডিয়ার চোখ থাকবে না। আশা করছি দারুণ সময় কাটাবো গোয়ায়।’
ফারিয়া ঈদের ছুটি কাটিয়ে গোয়া থেকে ঢাকায় ফিরছেন ১৫ সেপ্টেম্বর। ১৬ সেপ্টেম্বর থেকে ঢাকায় ঢুকে পড়বেন ‘প্রেমী ও প্রেমী’র টানা শুটিংয়ে।
যৌথ প্রযোজনার এ ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। ছবিটি পরিচালনা করছেন জাকির হোসেন রাজু। আর এতে ফারিয়ার নায়ক হিসেবে থাকছেন আরিফিন শুভ। এর আগে ছবিটির শুটিং থাইল্যান্ড ও কলকাতায় হয়েছে।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প