ঈদ বিশেষ

আজই ফারিয়ার ঈদ!

বিনোদন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৬, ০৯:০৬আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩২

শবনম ফারিয়া। ঈদের দিন সবাই ব্যস্ত। আর শবনম ফরিয়া ব্যস্ত থাকেন ঈদের আগের দিন। তাই আজ সোমবার ঠিক দুপুর থেকে আড্ডা জমবে ফারিয়া ও তার বন্ধুদের।
এই আড্ডার আসর বসবে তাদের বাসায়। বন্ধুদের তালিকায় বেশিরভাগই বিনোদন অঙ্গনের। তবে আগাম নামগুলো বলতে ইচ্ছুক নন তিনি। শুধু জানান, বিকাল নাগাদ জমিয়ে আড্ডা হবে তাদের। সন্ধ্যায় বাইরে ঘোরোঘুরি।
এরপর রাতে বাসায় ফিরে চলবে মেহেদি উৎসব। এই হলো ফারিয়ার ঈদের ফর্দ। তাহলে কাল ঈদের দিন কী হবে?
ফারিয়ার মুখে, ‘ঈদের দিন মাংস বিতরণে যাবো। তবে রান্নার পর আমি চেখে দেখতেই ভালোবাসি। দুই দুলাভায়ের কাছ থেকে সালামিটা আদায় করবো, এই তো। আর আমার মূল আয়োজনটা ঈদের আগের দিনই হয়। মিডিয়ার তরুণ বন্ধুদের সঙ্গে এটা হয়।’
জানালেন, ঈদের সময়টা ঢাকার বাইরে খুব একটা যাওয়া হয় না তাদের।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প