ঈদের ছবি

শাকিব বনাম পরীমনি, বোনাস বুবলী

বিনোদন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০৭

ঈদের তিন ছবি। এখন শাকিব খানের বড় চ্যালেঞ্জ পরীমনি! তবে তা প্রেক্ষাগৃহের লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে।  ক্যারিয়ারের যোজন যোজন এগিয়ে থাকা শাকিবের সামনে এবারের ঈদে থাকছে পরীর আলোচিত ছবি ‘রক্ত’। অপরদিকে শাকিব অন্য ঈদের মতো একাধিক অর্থাৎ এবারও দুটি ছবি নিয়ে ঈদে আসছেন। তার ছবিগুলো হলো- ‘শুটার’ ও ‘বসগিরি’। দুটি ছবিতে তার বিপরীতে আছেন নবাগতা নায়িকা বুবলী। তিনটি ছবিই মুক্তি পাচ্ছে কাল ১৩ সেপ্টেম্বর গোটা বাংলাদেশে।
নিচে থাকছে ট্রেলারসহ ছবিগুলোর বিস্তারিত-

বসগিরি
এতে নতুন চেহারায় দেখা যাবে ঢালিউড কিং শাকিব খানকে। যদি ভক্তরা তার ‘শিকারী’ ছবিটি দেখে থাকেন তবে তাকে আরও ‘চেনা’ লাগবে এখানে। বসগিরি।
কারণ ঐ ছবির ‘ফিরে তো পাব না’ ও ‌‘হারাবো তোকে' গানে শাকিবকে একই চেহারায় দেখা গেছে। এ ক্ষেত্রে শাকিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘মূলত ‘বসগিরি’ ছবির জন্য লুকটি তৈরি করি। ছবিটির পরিকল্পনা আগে করা হয়েছে। এরমধ্যে ‘শিকারী’র কাজ শুরু হলে এর গান দুটিতে একই লুক ব্যবহার করা হয়।’’
‘বসগিরি’তে শাকিবের সঙ্গে দেখা যাবে নবগত বুবলীকে। ছবিটি নির্মাণ করেছেন শামীম আহমেদ রনি। ছবিটি কাল ১৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ৯৫টি প্রেক্ষাগৃহে।
ট্রেলারে ‘বসগিরি’র এক ঝলক:

রক্ত
‘‘রক্ত’তে যখন আমি চুক্তিবদ্ধ হই, আমার হাতে সময় ছিল মাত্র ৮-৯ দিন। এরমধ্যেই আমাকে স্ক্যাটিং শিখতে হয়েছে, মারপিটের প্রশিক্ষণ, এমনকি ওজন কমাতে হয়েছে। ছবির প্রথম দিনের শুটিংয়ের আগে ৬ কেজি ওজন কমিয়েছি। শুটিং শুরু হওয়ার পর আরও ৪ কেজি কমিয়েছি।’’
রক্ত।এভাবেই ‘রক্ত’ ছবির কাজটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন পরীমনি।
‘রক্ত’তে তাকে দুটি রূপে দেখা যাবে বলে জানান তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত রোশান।
পরীমনি ও রোশান ছাড়াও এতে অভিনয় করেছেন আশীষ বিদ্যার্থী, বিপ্লব চ্যাটার্জি, রাজতাভ দত্ত, অমিত হাসান প্রমুখ।  এই ছবিটি নির্মাণ করেছেন ওয়াজেদ আলী সুমন।
আলোচিত এই ছবিটি মুক্তি পাচ্ছে দেশের প্রায় ৭০টি প্রেক্ষাগৃহে। প্রযোজক বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ।
ট্রেলারে দেখুন ‘রক্ত’র এক ঝলক:

শুটার
ছবিতে শাকিবের নাম সূর্য ও বুবলীর নাম লাবণ্য।
শুটার।অ্যাকশন রোমান্টিক ধাঁচের গল্পে ছবিটি নির্মিত। এর দৃশ্যধারণ থেকে শুরু করে শব্দ ও দৃশ্য সম্পাদনা সবই হয়েছে দেশে।
মোহাম্মদ ইকবাল প্রযোজিত এটি পরিচালনা করেছেন রাজু চৌধুরী।
নায়ক-নায়িকার অনাগ্রহে ছবিটি প্রচারণায় পিছিয়ে থাকলেও হলের বিচারে এগিয়ে আছে অন্য দুটির চেয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত সারা দেশের সর্বাধিক ১২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘শুটার’।
ট্রেলারে দেখুন শুটারে’র এক ঝলক:

/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প