ঈদ বিশেষ

রুহীর মন খারাপের স্মৃতি

বিনোদন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৬, ১৪:২৪আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৩৮

রুহী। ছবি: সাজ্জাদ। কোরবানির ঈদ নিয়ে আমার একটা মন খারাপ স্মৃতি আছে।
ছোটবেলায় আমরা একটা বড় বাড়িতে থাকতাম। মোটামুটি সব ধরনের পোষা প্রাণী থাকতো আমাদের বাড়িতে। যেমন: কুকুর, মুরগি, খোরগোশ, টিয়া, কবুতর। আমরা ছয় ভাই-বোন ছিলাম এগুলো দেখভালের দায়িত্বে। এদের সঙ্গে আমাদের বিশেষ করে ছোটদের সখ্যতা বেশ ছিলো।
সেই শৈশবে একবার কোরবানির ঈদের কয়েকদিন আগে সুন্দর একটি কালো গরু কিনে আনা হয়। মনে করলাম আমাদের নতুন অতিথি এসেছে। আমরা তো অনেক খুশি। কয়েকদিন তার সঙ্গে আমাদের দিনরাত কাটলো। সে কী খাচ্ছে, না খাচ্ছে, তার খাওয়ার অসুবিধে হচ্ছে  নাতো- এগুলো সারাদিন চোখেচোখে রাখতাম।
কিন্তু আমরা তখনও বুঝিনি তাকে এভাবে হারাতে হবে। কোরবানির ঈদের দিন খুব সকালে তাকে বাড়ির বাইরে নিয়ে যাওয়া হলো। পরে দেখলাম নামাজের পর তাকে কোরবানি করতে। সেদিন সেকি দুঃখ পেয়েছিলাম আমরা।
কিন্তু আমরা আজও  সেই কালো গরুর কথা ভুলতে পারিনি। প্রতিটি কোরবানির ঈদে আজও  আমার স্মৃতিতে ফিরে ফিরে আসে সেই কালো গরুটি।
আসলে কোরবানির পশুও আমাদের হৃদয়ে কতটা আঁচড় দিয়ে গিয়েছিল তা আজও টের পাই।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প