ঈদ বিশেষ

‘এবার সব দায়িত্ব আমার হাতে’

বিনোদন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩৯আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৬, ০০:১৩

মারিয়া নূর। ‘এবারের ঈদে আরও ব্যস্ত আমি। ঈদের আগের রাত থেকে রান্না শুরু করবো। এবার মা বাসায় থাকছেন না। আমেরিকায় গিয়েছেন ব্যবসার কাজে। তো রান্নাবান্না, বাসার সব দায়িত্ব আমার হাতে।’

এভাবেই বললেন মডেল-উপস্থাপিকা মারিয়া নূর। ঠিক বোঝা গেল না, এতে তিনি কতটা আনন্দিত।

তবে এটুকু ঠিকই ঠাওর করা যায়, ঈদের দিনে তার দম ফেলারও ফুসরত থাকছে না। তাই এই বিশেষ দিনে মিডিয়ার কোনও ব্যস্ততাই রাখেননি।

মারিয়া জানালেন, দুশ্চিন্তার কারণ নেই। রান্নায় বেশ পটু তিনি। এর আগের ঈদগুলোতেও মায়ের সঙ্গে কাজটি নিয়মিত ভাগাভাগি করতেন। এবার পুরোটা সময় পরিবারকে দেবেন। সময় পেলে পরিবারের অন্য সদস্যদের নিয়ে ঘুরতে বের হবেন। তবে সেটা ঘর সামলে সন্ধ্যার পর কিংবা মধ্যরাতে।

/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প