ঈদ নাটক

মানুষ ও পশুর ডাক্তার রওনক!

বিনোদন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০১৬, ০০:০২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৬, ০০:০২

নাটকের দৃশ্যে অহনা ও রওনক।গোপাল ডাক্তার তার এলাকায় প্রথমে পশুর চিকিৎসা করতেন। এই কারণে গ্রামের অনেকেই তাকে পশু গোপাল বলে ডাকেন। পশুর চিকিৎসা করতে গিয়ে গোপাল দেখতে পান এই এলাকায় মানুষের চিকিৎসকও দরকার। কারণ অনেকেই বিনা চিকিৎসায় মারা যান এখানে।

তাই তিনি এলএমএফ কোর্স করে পশুর পাশাপাশি মানুষের চিকিৎসাও শুরু করেন। মানুষ উপকারও পায় কিন্তু গোপালকে কেউ টাকা দেন না। তাই গোপালের বউ এই পেশা ছেড়ে দিতে বলেন। এই নিয়ে তাদের মধ্যে একটা খুনসুটি লেগেই থাকে।
গোপাল এই পেশাকে ভালোবাসেন বলে জমি বিক্রি করে গ্রামের মানুষের চিকিৎসা করেন। হঠাৎ সবকিছু বদলে যায় যখন গ্রামে একজন এমবিবিএস ডাক্তারের আগমন ঘটে। এইভাবেই এগিয়ে যায় গোপাল ডাক্তারের গল্পটি।
আজ ১৪ সেপ্টেম্বর রাত ৭টা ৩৫ মিনিটে দেশটিভিতে প্রচার হবে ঈদের বিশেষ নাটক ‘গোপাল ডাক্তার’। নাটকটি রচনা করেছেন আকাশ রঞ্জন। পরিচালনা করেছেন শেখ সেলিম।  
এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রওনক হাসান। তার স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন অহনা। এছাড়াও অভিনয় করেছেন ফারুক আহমেদ, প্রীতি সৈয়দ, এসএম মহসিন, কাজী দেলোয়ার হেমন্ত, মোশাররফ হোসেন, অরন্য বিজয়, আকাশ রঞ্জন, মোতাহারসহ আরও অনেকে।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প