ঈদ নাটক

দু’জনেরই প্রিয় রং হলুদ

বিনোদন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৬, ০৮:২৯আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১৩:১৭

নাটকের দৃশ্যে জাহিদ ও পূর্ণিমা। ‘আমার প্রিয় রং হলুদ। এই রংটির প্রতি এক ধরনের মোহ কাজ করে। সবাই বলে হলুদ রঙের পোশাকে নাকি আমাকে ভালো মানায়।’- কথাগুলো অকপটে বললেন অভিনেত্রী পূর্ণিমা।

কাকতাল হলেও এই ঈদে ‘প্রিয় রং হলুদ’ নামের একটি বিশেষ নাটকে অভিনয় করেছেন তিনি। যার মাধ্যমে বহু বছর পর অভিনেতা জাহিদ হাসানের সঙ্গে পর্দা ভাগাভাগি করছেন পূর্ণিমা। তাদেরকে এখানে দেখা যাবে নববিবাহিত দম্পতির ভূমিকায়। গল্পে জাহিদ ও পূর্ণিমা দু’জনেরই প্রিয় রং হলুদ।
পূর্ণিমা জানান- বিয়ে পরবর্তী মনোমালিন্য যে একপর্যায়ে বিবাহ বিচ্ছেদে রূপ নিতে পারে এবং সেই সিদ্ধান্ত থেকে সরে এসে স্বামী-স্ত্রী দু’জন কীভাবে নতুনভাবে সব শুরু করতে পারেন, সেটাই ফুটিয়ে তোলা হয়েছে নাটকটিতে।
এটি রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। যা আজ ১৫ সেপ্টেম্বর এনটিভিতে প্রচার হবে, রাত ৮টায়।
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প