জন-মিথিলার ‘আফটার ম্যারেজ’

বিনোদন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৪:১৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৪:১৯

নাটকে জন-মিথিলা দম্পতি।সদ্যবিবাহিত এক দম্পতির টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘আফটার ম্যারেজ’। মাবরুর রশিদ বান্নার রচনা ও পরিচালনায় এতে দম্পতি চরিত্রে অভিনয় করেছেন জন কবির ও মিথিলা।

গল্পের শুরুতে দেখা যাবে তারা দুজন ঝগড়া করছেন। ঝগড়ার মূল কারণ তাদের বিয়ে। মিথিলার বাসা থেকে বিয়ে ঠিক হয়েছে। এদিকে জন একেবারেই প্রস্তুত নন বিয়ে করার জন্য। অনেক ঝগড়া বিবাদের পর তারা দু’জন বিয়ে করে ফেলেন। বিয়ের পর মিথিলার পরিবার থেকে প্রথম ধাক্কাটা আসে। অন্যদিকে জনের বাবা বিয়েটা মেনে নেন।
প্রথম প্রথম দুজনের সংসার ভালোই চলছিলো। এরইমধ্যে জন ও মিথিলার দাম্পত্য জীবনে নানা বিষয়ে টুকটাক ঝগড়া হতে শুরু করে। এক সময় তারা আলাদা থাকার চিন্তা শুরু করেন। জন-মিথিলার সংসার বেঁকে যায় অন্যদিকে।
এমন গল্পের নাটকটি প্রচার হবে আরটিভিতে রবিবার ঈদের ষষ্ঠদিন রাত ১১টা ৪৫ মিনিটে।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প