শাকিবের হলিউডি কায়দা

বিনোদন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৬:১৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫১

শাকিব খান: ‘অপারেশন অগ্নিপথ’ ঢালিউড কিং শাকিব খান নতুন ছবি 'অপারেশন অগ্নিপথ'-এ নিয়ে আসছেন হলিউডি স্টাইল। ছবির লোকেশন, মারপিটের ধরন থেকে শুরু করে অনেক সহযোগী-সহশিল্পী কাজ করছেন, যাদের এর আগে হলিউডের ছবিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

আর তাই ঢাকাই ছবির এই শীর্ষ নায়ক শাকিবকে এবার অন্যমাত্রায় পাওয়া যাবে বলে দাবি ছবির পরিচালক আশিকুর রহমানের।
‘‘ছবিতে হলিউডের ক্রু এবং বিভিন্ন হলিউড ছবিতে ব্যবহৃত বিখ্যাত কিছু লোকেশনে শুট হয়েছে। অস্ট্রেলিয়ায় এবার যে লোকেশনটা ‘অপারেশন অগ্নিপথ’-এ ব্যবহার হয়েছে, তা এর আগে অ্যাঞ্জেলিনা জোলির ‘আনব্রোকেন’, এক্সম্যান সিরিজের ‌‘উলভারিন’সহ অনেক বিখ্যাত ছবির দৃশ্যধারণ হয়েছে।’’ বললেন আশিকুর।
এদিকে টানা প্রায় ২০ দিন অস্ট্রেলিয়ায় দৃশ্যধারণ শেষে সম্প্রতি ঢাকায় ফিরেছে ‘অপারেশন অগ্নিপথ’ ইউনিট। এরপর এটির কাজ হবে ব্যাংকক ও ঢাকায়।
ছবিতে শাকিবের বিপরীতে আছেন নবাগত শিবা আলী খান। আরও আছেন মিশা সওদাগর, টাইগার রবি, আফজাল শরিফ, রেবেকো, সিন্ডি রোলিং, কাবিলা প্রমুখ।

এদিকে অস্ট্রেলিয়ায় এই ছবির টানা শুটিংয়ের কারণে ঈদে মুক্তি পাওয়া ‘বসগিরি’ ও ‘শুটার’-এর প্রচারণায় একদমই সময় দিতে পারেনি শাকিব খান।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প