সালমানের গান নিয়ে নাটক

বিনোদন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৬, ০০:০৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ০০:০৬

নাটকের দৃশ্যে মম ও অপূর্ব।সালমান শাহ অভিনীত গান নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘এখন তো সময় ভালোবাসার’। নাটকটি আজ (১৯ সেপ্টেম্বর) এ নায়কের জন্মবার্ষিকীর রাতে প্রচার করা হবে।

গল্পটার শুরু একটা হাইওয়েতে। যতদূর চোখ যায় জনমানবশূন্য একটা রাস্তা। দূর থেকে গাড়ি এসে হুশ করে চলে যাচ্ছে। সেখানে একটা মেয়ে দাড়িঁয়ে আছে। তার চোখেমুখে উৎকণ্ঠা।
এরমধ্যে কিছু লোক মেয়েটার পিছু নেয়। তারা চাকু দেখিয়ে তার ব্যাগ, মোবাইল নিয়ে চলে যায়। মেয়েটা অসহায়ের মতো তাকিয়ে থাকে।
তখনই সালমান শাহের মতো একটা ছেলের আবির্ভাব। মাথায় তার হ্যাট। পিঠে বড় ব্যাগপ্যাক। কোমরে ওয়াটার পট। গলায় একটা গামছা। কেডস পরা। গলায় ক্যামরা। শুরু হয় নাটকের নতুন গল্প-গান।  
শাওন কৌরীর চিত্রনাট্যে গৌতম কৌরীর পরিচালনায় এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন- অপূর্ব ও মম।

নাটকটি জিটিভির ঈদ আয়োজনে সোমবার রাত ৮টা ৩০মিনিটে প্রচার হবে।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প