শুরু হলো নিরবের বলিউড যাত্রা

বিনোদন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৬, ০০:০৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১২:৪২

নিরব হোসাইন। ছবি সাজ্জাদ হোসেন বলিউডের ছবিতে অভিনয় করবেন নিরব- এমনটা খবর তো আগে এসেছিল। এবার সেই খবরটির সত্যি করার পালা। আর সে কারণেই এ অভিনেতা এখন ভারতে।
দেশটির বেঙ্গালুরু শহরে আজ (মঙ্গলবার) থেকে তার নতুন ছবি‌ ‌‌‘বালা'র দৃশ্যধারণ শুরু হচ্ছে। এবারের পর্বে শুটিং হবে টানা ২৬ দিন।

ভারতে যাওয়ার আগে নিরব বাংলা ট্রিবিউনকে বলেন, '‌ছবিটি নিয়ে বেশ প্রত্যশা তৈরি হয়েছে বুঝতে পারছি। সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ ভালো সাড়া পাচ্ছি। আশা করি, ভালো কিছুই হবে।'
নিরব জানালেন দুই-তিনদিন প্রস্তুতির পর ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। 
ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন ভারতীয় কবিতা রাধেশ্যাম ও পাকিস্তানি মিরা খান।

পরিচালনা করবেন ফয়সাল সাইফ। পরিচালক ‘জিজ্ঞাসা’, ‘৫ ঘন্টে ম্যায় ৫ কৌরর, ‘ম্যায় হু রাজনীকান্ত’, ‘আমা’ ও ‘শার্প’সহ বেশ কিছু বেশ বলিউড ও তামিল ছবি নির্মাণ করেছেন। 

এদিকে, ‌‘বালা' ছবিটির প্রাথমিকভাবে নাম রাখা হয়েছিল ‘শয়তান’। এটি মূলত শিয়া-সুন্নি সংস্কৃতি এবং তার বিতর্কিত সমঝোতা নিয়েই তৈরি হচ্ছে। ছবিটির কাজ চলতি বছরেরই শেষ করার কথা রয়েছে। নিরব, কবিতা ও পরিচালক সাইফ

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প