‘কৃষ-ফোর’ প্রসঙ্গে হৃত্বিক

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৬, ০০:০৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ০০:০৫

কৃষ- থ্রি’তে হৃত্বিক।বলিউডের জনপ্রিয় সুপারহিরো চলচ্চিত্র ‘কৃষ’ সিরিজের নির্মাতা রাকেশ রোশন কিছুদিন আগেই ঘোষণা দিয়েছিলেন ‘কৃষ-ফোর’ নির্মাণের। এবার হৃত্বিক রোশন সে খবরটি ফের নিশ্চিত করলেন। সঙ্গে জানালেন এবারও থাকছেন তিনি।

হৃত্বিক বলেন, ‘কৃষ-ফোর’ নিয়ে বাবা এখন পরিকল্পনা করছেন। ২০১৮ সালের শেষের দিকে ছবিটি মুক্তি পেতে পারে।

নিজের কাজ সম্পর্কে হৃত্বিক বলেন, ‘কাবিল’ ছবির কাজ প্রায় শেষ। ছবিটি নিজের প্রযোজনা সংস্থা থেকে নির্মিত হচ্ছে। পরিচালনা করেছেন সঞ্জয় গুপ্তা। ৫০ দিনে আমরা ছবিটির শুটিং করছি। আর মাত্র ২দিনের শুটিং বাকি আছে। সবচেয়ে কম সময়ে কাজ শেষ করা ছবি এটি।

হৃত্বিক বছরে একটির বেশ চলচ্চিত্রে সাধারণত অভিনয় করেন না। তবে সম্প্রতি তিনি সিদ্ধান্ত নিয়েছেন শুটিংয়ের সময় কমিয়ে আরও বেশি ছবিতে অভিনয় করার। এই মুহূর্তে তার হাতে ২৫-৩০টি ছবির চিত্রনাট্য রয়েছে।  যদিও হৃত্বিক নিজে তা স্বীকার করেননি। তার এক বন্ধু জানিয়েছেন, ‘ডুগ্গু (হৃত্বিকের ডাক নাম) ২৫-৩০টি চিত্রনাট্য খুটিয়ে দেখছে। এর মধ্য থেকে বেছে নেবে কোনটাতে সে অভিনয় করবে।’

কিছুদিন আগে হৃত্বিক রোশনের বাবা রাকেশ রোশন জানিয়েছিলেন, ‘কৃষ-ফোর’ নির্মাণ করবেন। গণেশ চতুর্থীর উদযাপনের শেষে কৃষ-রূপী গণেশকে দেখেই ছবিটি নির্মাণের কথা মাথায় আসে তার। এরপর টুইটে তা ঘোষণা দেন।  ফের ছবিটি তৈরির কথা ভাবেন তিনি। 

এরপর গত বুধবার হৃত্বিকও টুইটে লিখেন, ‘কৃষ-ফোর’-এর জন্য গণপতির ( দেবতা গণেশ) আশীর্বাদ।’

সূত্র: বলিউড হাঙ্গামা।

/এএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প