শুটিংয়ে ফিরলেন বাপ্পি

বিনোদন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৬, ১১:২৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩৭

বাপ্পি চৌধুরী। নেপাল থেকে ফিরে শরীরে অস্ত্রোপচার করতে হয়েছিল চিত্রনায়ক বাপ্পির। তারপর দুই মাস টানা কোনও শুটিং করেননি এ অভিনেতা।
দীর্ঘ বিশ্রামের পর আবার শুটিংয়ে ফিরলেন তিনি।
আজ (বুধবার, ২১ সেপ্টেম্বর) সকাল থেকে বাপ্পি ঢাকার আমিন বাজারে শুটিং শুরু করেছেন অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ ছবির। এতে বাপ্পির বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম।
বাপ্পি বলেন, ‌'গত জুলাইয়ে নেপালে টানা দশ দিন শুটিং করার সময় পিঠে প্রচণ্ড ব্যথা শুরু হয়েছিল। আসলে টানা শুটিংয়ে শরীরটা ভেঙে পড়েছিল। এরপর চিকিৎসককে দেখাই। তার পরমর্শে ঢাকা মেডিকেল কলেজে ছোট একটা অস্ত্রোপচারও করতে হয়েছে তখন। তবে এখন শারীরিক অবস্থা বেশ ভালো। চিকিৎসকরা জানিয়েছেন, আমি শুটিংয়ে অংশ নিতে পারবো। তাই আবার কাজে ফিরলাম।'
এদিকে, বাপ্পি এখন কাজ করছেন সাফি উদ্দিন সাফির ‘রাজকুমার‘, হিমেল আশরাফের ‘সুলতানা বিবিয়ানা’, শাহনেওয়াজ শানুর ‘পলকে পলকে তোমাকে চাই’, শাহ আলম মন্ডলের ‘আপন মানুষ’, এম সাখওয়াত হোসেনের ‘আসমানী’সহ কাজ বাকি থাকা বেশ কয়েটি সিনেমার।
এছাড়াও আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে বাপ্পি অভিনীত ইফতেখার চৌধুরী পরিচালিত ‘ওয়ান ওয়ে’ এবং অক্টোবর মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে অখিল আহমেদের ‘কত স্বপ্ন কত আশা’ এবং সাফি উদ্দিন সাফির ‘মিসডকল’ সিনেমাগুলো।
/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প