বললেন শুভ, আপনারা সবাই ‘ভালো থেকো’!

বিনোদন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৭:১৮

মহরত অনুষ্ঠানে শুভ-তানহা। একটু রহস্য করে বললেন পরিচালক কাজী হায়াৎ, ‘‘ছবির শেষ বাক্য কি, জানেন? ‘ভালো থেকো’। এভাবেই শেষ হবে ছবিটি।’’

এর কিছুক্ষণ পর মাইক্রোফোন হাতে অভিনেতা আরিফিন শুভও বেশ কিছু কথা বললেন। তবে শেষে ঐ বাক্যটিই বললেন তিনি, ‘‘আপনারা সবাই ‘ভালো থেকো’’!
হ্যাঁ, নতুন ছবি ‘ভালো থেকো’র মহরতের ঘটনা এটি। জাকির হোসেন রাজু পরিচালিত এ ছবিতে কাজী হায়াৎ একজন অভিনেতা হিসেবে কাজ করছেন। আর এর মূল আকর্ষণ আরিফিন শুভ। তার বিপরীতে থাকছেন তানহা তাসনিয়া। আর ছবিতে অপর নায়ক হিসেবে থাকছেন ইমরোজ।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে আয়োজন করা হয়েছিল ছবিটির মহরত। সেখানেই কথায় কথায় কলকুশলীরা জানালেন ছবিটি নিয়ে তাদের প্রত্যাশার কথা। এসময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
পরিচালক রাজু জানালেন, চলতি বছরই ছবির কাজ শেষ হবে। এটি নির্মিত হচ্ছে দ্য অভি কথাচিত্রের ব্যানারে।
শুভ-তানহা জুটি। /এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প