নিশো যখন প্রতিবন্ধী শিল্পী

বিনোদন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৬, ০০:০২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ০০:০২

‘আর্টিস্ট মজনু খাঁ’ নাটকের দৃশ্য অভিনেতা নিশোকে ইতোমধ্যেই ব্যতিক্রমী বিভিন্ন চরিত্রে দেখা গেছে। আর এতে প্রশংসাও পেয়েছেন এ তারকা। এবারও তিনি আসছেন ভিন্ন চরিত্রে।

তাকে দেখা যাবে মজনু নামের দরিদ্র একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ হিসেবে। যিনি কিনা পথে-ঘাটে কিংবা বাড়িতে বাচ্চাদের জন্মদিনের অনুষ্ঠানে কৌতুক অভিনয় করে জীবিকা নির্বাহ করেন।
সাত বছরের ছেলে রাতুল তার একমাত্র সাথী। বেশিরভাগ দিনই কাটে অনাহারে। কিন্তু তাই বলে বাবা-ছেলের মুখের হাসি কখনও মলিন হয় না। মজনুরও ইচ্ছা করে ছেলেটাকে একদিন ভালো খাবার খাওয়াতে, দামী পোশাক কিনে দিতে। কিন্তু সেই সাধ্য তার কখনওই হয় না। ছেলেটারও ইচ্ছে, বড়লোকের ছেলেদের মতো তারও জন্মদিন হবে আর সেই জন্মদিনে তার বাবা তাকে খেলা দেখিয়ে হাসাবে। এরইমধ্যে মজনুর একমাত্র বুকের ধন রাতুলের লিভার সিরোসিস ধরা পড়ে। প্রায় ৪০ লাখ টাকা লাগবে চিকিৎসার জন্য। কী করবে এখন মজনু?

টেলিফিল্মটির নাম ‘আর্টিস্ট মজনু খাঁ’। আসাদুজ্জামান সোহাগের রচনায় এটি পরিচালনা করেছেন মেহেদি হাসান জনি। অভিনয় করেছেন আফরান নিশো, শার্লিনসহ অনেকে। বৃহস্পতিবার (আজ) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে টেলিফিল্মটি।
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প