‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর জুটি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৬, ০০:০০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ০০:০০

নতুন জুটি টাইগার ও সুতারিয়া প্রায় এক মাস আগেই জানা গিয়েছিল ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার-২’ প্রধান চরিত্রে অভিনয় করবেন টাইগার শ্রফ। ওই সময় থেকেই জল্পনা ছিল, তার বিপরীতে নায়িকা হিসেবে কে থাকবেন?
সম্প্রতি জানা গেছে, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’-এর জন্য টাইগার শ্রফের বিপরীতে নবাগত এক অভিনেত্রীকে নির্বাচন করা হয়েছে। ২১ বছরের এ অভিনেত্রীর নাম তারা সুতারিয়া।
চলচ্চিত্রে নবাগত হলেও ক্যামেরার সামনে বেশ কিছু কাজ করেছেন তারা। টেলিভিশনে তার অভিষেক ২০১১ সালে। ‘এন্টারটেইনমেন্ট কে লিয়ে কুচ ভি কারেগা’ রিয়েলিটি শো দিয়ে টেলিভিশনের পর্দায় হাজির হন তারা। এরপর ‘দ্য স্যুইট লাইফ অব করন অ্যান্ড কবির’ ও ‘ওই জ্যাসি’ নামের ডিজনি শোতে অভিনয় করেছেন।
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে অভিষেক হয়েছিল বরুন ধাওয়ান, আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রা। ছবিটি পরিচালনা করেছিলেন করন জোহর। সূত্র: বলিউড হাঙ্গামা।

/এএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প