শাহেদের বিপরীতে রিয়া সেন!

বিনোদন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৩০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১৮:০৪

শাহেদ ও রিয়া। টলিউডে অভিষেক হচ্ছে ঢাকার টিভি অভিনেতা শাহেদ শরীফ খানের। ছবির নাম ‘সেনাপতি’। এতে তার বিপরীতে অভিনয় করছেন রিয়া সেন। সঙ্গে থাকছেন কলকাতার নায়ক পরমব্রত।

ছবিটি পরিচালনা করছেন রিংগো ব্যানার্জি। অভিনেত্রী শমী কায়সারকে বিয়ে করে যিনি একটা সময় ঢাকার মিডিয়ায় বেশ আলোচিত হন। সে সময় ঢাকায় বেশ কিছু নাটক, মিউজিক ভিডিও আর বিজ্ঞাপন নির্মাণ করে জনপ্রিয়তাও পেয়েছিলেন।
আরও তথ্য হলো- প্রায় ১৬ বছর আগে শাহেদ প্রথম সবার নজর কাড়েন রিংগোর পরিচালনায় একটি নাটকে অভিনয় করে। এসব মিলিয়েই রিংগো-শাহেদের সম্পর্ক অটুট রয়েছে এখনও।
এদিকে ছবির কাজে অংশ নিতে বুধবার (২১ সেপ্টেম্বর) কলকাতা গেছেন শাহেদ।
যাওয়ার আগে তিনি জানান, সর্বশেষ আট বছর আগেও রিংগোর পরিচালনায় কলকাতার একটি নাটকে অভিনয় করেছিলেন তিনি। এরপর ছবিটির জন্য চুক্তিবদ্ধ হন এ তারকা।
শাহেদ আরও জানান, বেশ আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন ছবিটির জন্য। তবে শুটিং শুরুর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় এতদিন বলা হয়নি খবরটি। চলতি সপ্তাহ থেকেই ভারতের বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হচ্ছে।

প্রসঙ্গত, কিংবদন্তি সুচিত্রা সেনের নাতনি রিয়া সেন ঢালিউডে সর্বশেষ কাজ করেছেন ‘হিরো ৪২০’ ছবিতে।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প