বিয়ে বন্ধনে শায়লা সাবি

বিনোদন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৫

শায়লা ও শাব্বির। গাঁটছড়া বেঁধেছেন তরুণ মডেল ও অভিনয়শিল্পী শায়লা সাবি।

২০১২ সালের ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’ প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় আসা সাবি নিজেই জানালেন তার এই মাহেন্দ্রক্ষণের কথা।
পাত্র পোশাকশিল্প ব্যবসায়ী। নাম শাব্বির আহমেদ। তিনি তিতাস গার্মেন্টস ইন্ড্রাস্ট্রিজের মালিক। শুক্রবার, ২৩ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের একটি রেস্তোরাঁয় তাদের আকদ সম্পন্ন হয়। শায়লা ও শাব্বির দীর্ঘদিনের পরিচিত।
শায়লা জানান, তারা একে অপরকে পছন্দ করতেন। পরিবারকে জানানোর পর তাদের মতামত নিয়ে বিয়ের আনুষ্ঠানিকাত সম্পন্ন হয়েছে। এদিকে বিয়ের পর পরই শায়লা ফেসবুকে তার নামে খানিক পরিবর্তন এনেছেন। তিনি এখন শায়লা সাবি থেকে শায়লা আহমেদ হয়েছেন।
২০১২ সাল থেকেই নিয়মিত বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে কাজ করছেন সাবি। ২০১৪ সালে ইমপ্রেস টেলিফিল্মের ‘প্রিয়া তুমি সুখী হও’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। গত বছর তার অভিনীত আকরাম খান পরিচালিত ‘ঘাসফুল’ ছবিটি মুক্তি পায়। তানিম রহমান অংশুর ছবি ‘আদি’ শিগগিরই মুক্তি পাবে।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প