অ্যানিস্টোন ওয়ান, জোলি নিল!

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪০

জোলি, পিট ও জেনিফার নিজের ভাবনা কিংবা আবেগ সংবরণ করতে পারে এমন মানুষ কখনওই নন ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার হোসে মরিনহো।
হলিউড তারকা ব্র্যাড পিটের সাবেক স্ত্রী এবং হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টোনের সঙ্গে দেখা হওয়ার পর নাকি একই ধরনের অভিজ্ঞতা হয়েছিল তার। অ্যানিস্টনকে দেখে নাকি ভাষাই হারিয়ে ফেলেছিলেন মরিনহো। তার প্রতি মুগ্ধ মরিনহো ব্র্যাড পিটের ওপর ক্ষেপে গিয়েছিলেন। তার ক্ষোভটা গিয়ে অ্যাঞ্জেলিনা জোলির ওপরও পড়েছিল।
মরিনহোকে নিয়ে লেখা এক বইতে এমন তথ্যই তুলে ধরেছেন লেখক রব বিজলি। ‘হোসে মরিনহো:আপ ক্লোজ অ্যান্ড পার্সোনাল’ নামের ওই বইটি এখনও প্রকাশ না পেলেও এর লেখাগুলো ডেইলি মেইল পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে।
রব বিজলি জানান, পর্তুগিজ ওই কোচ তখন চেলসি ক্লাবে ছিলেন। ক্লাবের সদস্যদেরকে নিয়ে মৌসুম-পূর্ববর্তী ভ্রমণে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখানে বেভারলি হিলস হোটেলে জেনিফার অ্যানিস্টনকে দেখতে পান মরিনহো। অ্যানিস্টোনের সৌন্দর্যে মুগ্ধ হন তিনি।

রব বিজলি জানান, মরিনহো যখন অ্যানিস্টনের মুগ্ধতায় মগ্ন ছিলেন তখন তার সঙ্গেই ছিলেন তিনি। গল্প করতে করতে অ্যানিস্টনের প্রতি নিজের মুগ্ধতার কথা জানাচ্ছিলেন মরিনহো। অ্যানিস্টনকে ছেড়ে যাওয়ায় এক পর্যায়ে ব্র্যাড পিটকে গালি দিয়ে বসেন তিনি।

বলে উঠেন, ‘……হেল, ব্র্যাড পিট…..হোয়াট অ্যা…..!’

ক্রীড়ার ভাষায় জেনিফারকে বিজয়ী ঘোষণা করে মরিনহো বলেছিলেন, ‘জেনিফার অ্যানিস্টোন ওয়ান, অ্যাঞ্জেলিনা জোলি নিল!’

উল্লেখ্য, পিটের সঙ্গে জোলির বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশের পর আবারও আলোচনায় আসেন অ্যানিস্টোন। ২০০৫ সালে তার সঙ্গে পিটের বিবাহ বিচ্ছেদ হয়। আর তাই জোলির সঙ্গে পিটের বিচ্ছেদের খবরটা অ্যানিস্টনের ভক্তদের জন্যই স্বস্তিই এনে দিয়েছে। অনেকে বলছেন শেষ হাসিটা অ্যানিস্টোনই হাসলেন! অন্য ভক্তদের মতোই অ্যানিস্টোন যে মরিনহোরও সমর্থন পেয়েছেন তা বলাই যায়।

সূত্র: দ্য ডেইলি মেইল

/এফইউ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প